নিউজ

গত ২৪ ঘন্টায় মৃত্যুর হার সর্বোচ্চ, দেশজুড়ে আরও ভয়ানক হচ্ছে আতঙ্ক

যতই দিন যাচ্ছে তত যেন দাপট বাড়াচ্ছে করোনা ভাইরাস। গত ২৪ ঘন্টায় দেশ জুড়ে মৃতের সংখ্যা বেড়েছে সর্বোচ্চ হারে। একদিনে মৃত্যুর হার ছাড়িয়ে গেল সমস্ত পরিসংখ্যান। দেশ জুড়ে একদিনে মৃত্যু হলো ৫১ জনের। ইতিমধ্যে ৯ হাজার ছাড়িয়ে গেল আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, দেশ জুড়ে করোনায় আক্রান্ত মানুষের সংখ্যা ৯ হাজার ৩৫২ জন।

করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে গত ২৫ মার্চ থেকে লকডাউন চলছে দেশ জুড়ে। সরকারি কর্মচারীদের একটা বৃহৎ অংশের জন্য বাড়ি থেকে কাজ করার নির্দেশ দিয়েছে সরকার। গত শনিবার দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের আলোচনায় লকডাউন আরও ২ সপ্তাহ বাড়ানোর ঈঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী কাল জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন তিনি। সেখানেই লকডাউন নিয়ে সম্ভাব্য দিনক্ষণ ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী, এমনই অভিমত রাজনৈতিক মহলের।

করোনা আটকাতে সারা দেশকে কয়েকটি জোনে ভাগ করে নির্দিষ্ট পরিকল্পনা গ্রহনের কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী। রেড, ইয়োলো ও গ্রিন – এই তিনটি জোনে ভাগ করে লকডাউন কার্যকর করার কথা বলেন তিনি। ইতিমধ্যে দেশের ৩৬৪ টি জেলায় ছড়িয়ে পড়েছে করোনা সংক্রমণ। আক্রান্তের সংখ্যায় রাজ্যগুলোর মধ্যে প্রথমে রয়েছে মহারাষ্ট্র (১,৯৮৫), দ্বিতীয় দিল্লি (১,১৫৪) ও তৃতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু (১,০৭৫)।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026