জীবনযাপন

সকালে পেট পরিষ্কার হয় না? প্রতিদিন খান এই জিনিসটি!

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সোমনাথ বিশ্বাস : ঠিকভাবে পেট পরিষ্কার না হওয়া, অর্থাৎ কোষ্ঠকাঠিন্য। এটি এমন একটি রোগ যেটা অনেকেই ঠিকভাবে গুরুত্ব দেয় না। কিন্তু আপনি কি জানেন যেদিন আপনার পেট ঠিকভাবে পরিষ্কার হয়না, শুধু ওইদিনই আপনার শরীরে ২০ টির বেশি নতুন রোগ সৃষ্টি হতে পারে। কারণ আমাদের শরীর থেকে বের হওয়া মল শুধুমাত্র আমাদের খাওয়া খাবার থেকেই তৈরি হয়না, এতে অনেক ধরণের ব্যাকটেরিয়া ও টক্সিন থাকে। যেগুলো সঠিক সময়ে এবং সঠিক নিয়মে আমাদের শরীর থেকে বাইরে যাওয়া খুবই জরুরি।

আয়ুর্বেদ অনুযায়ী আমাদের পেট ২৪ ঘন্টায় ২ বার অবশ্যই পরিষ্কার হওয়া দরকার। আর যদি তা না হয় এবং ৩-৪ দিন পরপর পেট পরিষ্কার হয় তাকে বলে কোষ্ঠকাঠিন্য। প্রতিদিন এমন চলতে থাকলে গ্যাস, অ্যাসিডিটি, পেট ফাঁফা, বুক জ্বালা এগুলো হতে পারে। আর যারা এই রোগে ভোগে তারা এটাকে গোড়া থেকে ঠিক করার বদলে কয়েকদিন সুস্থ থাকার জন্যে গাদা গাদা মেডিসিন ব্যবহার করে থাকেন।

আর বেশিদিন এইসব মেডিসিন ব্যবহার করলে একটা সময় পর আমাদের শরীর ধীরে ধীরে খাবার থেকে পুষ্টি গ্রহণ করার ক্ষমতা হারিয়ে ফেলে। ফলে শরীর কমজোর হয়ে যায়। ওষুধ খাওয়া বন্ধ করে দিলে আবার এই সমস্যা ফিরে আসে। এই জন্যে পেট পরিষ্কার করার কথা যখন আসবে তখন ঘরোয়া কিছু উপায়ই অবলম্বন করা উচিত, যার কোনো সাইড এফেক্ট নেই। দেখে নিন এমনই একটি সহজ কার্যকরী উপায় যা আপনি বাড়িতে বসেই সহজে তৈরি করে ফেলতে পারবেন।

এর জন্য আপনাকে প্রথমে ১ গ্লাস গরম দুধ নিতে হবে। যদি দুধে কোনো সমস্যা থাকে তো একগ্লাস গরম জলও নিতে পারেন। এরপর আপনাকে নিতে হবে ইসবগুলের ভুষি। এটা আপনি যে-কোন দোকানেই পেয়ে যাবেন। এই ইসবগুলের ভুষি আপনি ১ বা ২ চামচ নিয়ে গরম দুধ বা জলে ৩০ মিনিট ভিজিয়ে রাখুন, আর রাতে শোয়ার আগে খেয়ে নিন। দেখবেন আপনার পেট কি দারুণ পরিষ্কার হবে। মুক্তি পাবেন কোষ্ঠকাঠিন্য থেকে। মুক্তি পাবেন গ্যাস, বুক জ্বালা, অম্বল এইসমস্ত সমস্যা থেকে। প্রতিদিন এটা খেয়ে ঘুমাতে গেলে পুরানো আমাশয়ের সমস্যা থেকেও আপনি মুক্তি পেয়ে যাবেন।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026