আগামী বছরের শুরুতেই বাংলায় বিধানসভার নির্বাচন। তার প্রস্তুতি এখন থেকেই শুরু করে দিয়েছে গেরুয়া শিবির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে এ রাজ্যের সাংসদদের নিয়ে আলাদা আলাদা বৈঠক করছেন। বাংলার ১৮ জন সাংসদের কাছে জানতে চাইছেন রাজ্যের পরিস্থিতি।
ঠিক কোন কোন ইস্যুর উপর ভিত্তি করে সাফল্য এসেছিল গত লোকসভা নির্বাচনে, তা পর্যালোচনা করেন প্রধানমন্ত্রী। সাংসদদের তিনি জানিয়ে দেন, যে কোন মূল্যে বাংলার দখল নিতে হবে। এর জন্য প্রয়োজনে নিজের নির্বাচনী ক্ষেত্র ছাড়াও অন্যান্য এলাকায় নজর দিতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ইতিমধ্যে ৭ – ৮ জন সাংসদ দেখা করেছেন নরেন্দ্র মোদী। প্রত্যেকের সঙ্গে ১৫ মিনিট থেকে আধ ঘন্টা পর্যন্ত আলোচনা করেন তিনি।
আরও পড়ুন : অবসরের পরও ২ বছর কাজ করার সুযোগ, ঘোষণা মুখ্যমন্ত্রীর
বাংলা দখলে যে কতটা মরিয়া বিজেপি, তা তাদের প্রতিটি পদক্ষেপে বোঝা যাচ্ছে। বাংলার বিধানসভা নির্বাচন ২০২১ মিশনের দায়িত্বে রয়েছেন স্বয়ং অমিত শাহ। আগামী নির্বাচনে তাঁর নেতৃত্বেই তৃণমূলের মোকাবিলা করতে প্রস্তুতি নিচ্ছে গেরুয়া শিবির। গত লোকসভা নির্বাচনের ফলাফলের ভিত্তিতে কোন কোন আসনে বিজেপি জয় লাভ করতে পারে সে নিয়ে চুলচেরা বিশ্লেষণ করছেন বিজেপির ভোট ম্যানেজাররা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…