মলয় দে, রানাঘাট নদিয়া : করোনা ভাইরাস প্রতিরোধ করার জন্য এবার রানাঘাট নেতাজী বাজার সরিয়ে নিয়ে যাওয়া হল রানাঘাট হাসপাতাল মাঠে। রানাঘাট শহরের ভেতর এই বাজারে প্রচুর মানুষজন আসেন সব্জী মাছ কিনতে।কিন্তু সম্প্রতি লক ডাউনের ফলে মানুষজন এই বাজারে সস্তায় বাজার কিনতে আসেন।সরকারি ভাবে নানা বিজ্ঞপ্তি জারী করা হলেও নিয়মকে বুড়ো আংগুল দেখিয়ে অবাধে দুরত্ব বজায় না রেখে বাজারঘাট করছিলেন।
অবশেষে নেতাজী বাজার ব্যবসায়ী সমিতি উদ্যোগে ওই বাজার বেশকিছু সবজী,মাছ বিক্রেতাকে তুলে রানাঘাট ডিসপেনসারি লেন সংলগ্ন পুলিশ হাসপাতাল মাঠে স্থানান্তরিত করা হল।ফলে এবার দুরত্ব বজায় এবং ভিড় এড়াতে এই বাজার বসানোয় করোনা ভাইরাসের আতংক এর সাথে রানাঘাটবাসী স্বস্তির নিঃশ্বাস পেল কিছুটা হলেও।উদ্যোগতাদের পক্ষ থেকে লিস্টন দত্ত জানান আমরা দুরত্ব বজায় রাখার পাশাপাশি বিক্রেতাদের মধ্যে করোনা সম্পর্কে সচেতন ও মাক্স ও স্যানেটাইজার ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়।এদিন তারা ওই বাজারের সমস্ত বিক্রেতাদের মাক্স বিতরন করেন তারা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…