কলকাতা

রাজ্যে শুরু আংশিক লকডাউন! সপ্তাহে ৩ দিন দোকান বন্ধের সিদ্ধান্ত এই এলাকায়

করোনা সংক্রমনের জেরে রীতিমতো বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে দেশজুড়ে। নতুন মিউট্যান্ট স্ট্রেন সংক্রমণ হার এবং মৃত্যুহার দুই বাড়িয়ে তুলছে। গোটা দেশের পাশাপাশি ভোটমুখী বাংলার অবস্থা বেশ শোচনীয়। ভোটগ্রহণ শেষ হয়ে গেলেও করোনা সংক্রমনের ঊর্ধ্বমুখী গ্রাফ থামছে না। বর্তমানে বাংলায় প্রায় প্রতিদিন ১৮ হাজারের কাছাকাছি মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন। এরমধ্যে রেকর্ড সংখ্যক মৃত্যু হচ্ছে প্রতিদিন। এই ভয়ঙ্কর অবস্থায় রাজ্য সরকার একাধিক নিয়মাবলী নিয়ে নতুন নির্দেশিকা জারি করেছে। নতুন নির্দেশিকা অনুযায়ী মল, রেস্তোরাঁ, জিম, সিনেমা হল, স্পা, সুইমিং পুল ইত্যাদি বন্ধ থাকবে। পাশাপাশি রাজ্যের বিভিন্ন বাজারের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

নবান্ন অনুযায়ী প্রতিদিন সকাল ৭ টা থেকে ১০ টা পর্যন্ত খোলা থাকবে বাজার। তারপর আবার দুপুর ৩ টে থেকে বিকেল ৫ টা অব্দি দোকান খোলা থাকবে। কিন্তু রাজ্যের কিছু কিছু অংশ করোনার সংক্রমণ প্রচুর পরিমাণে হচ্ছে। বাংলার মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ হচ্ছে কলকাতার মধ্যে। প্রায় প্রতিদিন ৪ হাজারের কাছাকাছি মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন। এই ভয়াবহ পরিস্থিতিতে দক্ষিণ দমদম পৌরসভা তাদের সব দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। গোটা রাজ্যে প্রতিদিন নির্দিষ্ট সময় দোকান খুলবে। কিন্তু দক্ষিণ দমদম পৌরসভা অঞ্চলে সপ্তাহে ৩ দিন সম্পূর্ণ সমস্ত দোকান বাজার বন্ধ থাকবে। কেউ খোলা রাখলে তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করা হবে।

দক্ষিন দমদম পুরসভার একজন জানিয়েছেন যে সপ্তাহের সোমবার, বুধবার এবং শুক্রবার বাজার সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। এই সময় দোকান খুললে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এই নির্দেশিকা আগামী ৩ মে থেকে লাগু হবে। তবে জরুরী পরিষেবা সাথে যুক্ত ওষুধের দোকান, দুধের দোকান, এলপিজি ডিস্ট্রিবিউটর, পেট্রোল পাম্প ইত্যাদি দোকান খোলা থাকবে। এছাড়াও ইতিমধ্যেই পুলিশ প্রশাসন শহরের সবচেয়ে বড় বড় বাজারগুলিতে পরিদর্শন করা শুরু করে দিয়েছেন। সেখানে মানুষকে তারা সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং মাস্ক প্রতি নির্দেশ পরতে নির্দেশ দিচ্ছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026