ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Income Tax Notice: আপনার অ্যাকাউন্টে এত টাকা থাকলে ইনকাম ট্যাক্স নোটিশ পাঠাবে

আজকালকার দিনে প্রত্যেক মানুষের কাছে একটা না একটা ব্যাংক একাউন্ট রয়েছে। তবে চাকরিজীবী বা ব্যবসায়ীরা একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করে থাকেন। আপনার সেভিংস অ্যাকাউন্টে আপনি নিজের ইচ্ছামত টাকা জমা করতে পারেন। কিন্তু, একটা নির্দিষ্ট লিমিট রয়েছে টাকা জমা করার। আপনি কি জানেন একাউন্টে কত টাকা জমা রাখতে হবে যাতে করের আওতায় না আসে? প্রকৃতপক্ষে সরকার ব্যাংক কর্পোরেট পোস্ট অফিস এবং এনবিএফসির জন্য কালো টাকা নিয়ন্ত্রণে একটি নির্দিষ্ট নিয়ম বাধ্যতামূলক করে দিয়েছে। একাউন্টে লেনদেনের পরিমাণ যদি বেশি হয় তাহলে কিন্তু আপনার কাছে আয়কর দপ্তরের নোটিশ আসতে পারে। তাই আপনারও জেনে রাখা দরকার ঠিক কতটা টাকা আপনি রাখতে পারবেন অথবা কত টাকা আপনি খরচা করতে পারবেন আপনার সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে।

নিয়মিত জমা বা উত্তোলনের সীমা এই মুহূর্তে রয়েছে দশ লাখ টাকা বা তার কিছুটা বেশি। একই সময়ে যদি আর্থিক বছরে ব্যাংক একাউন্টে ১০ লক্ষ টাকা বা তার বেশি লেনদেন করা হয় তাহলে আপনাকে কর্তৃপক্ষকে কিন্তু জানিয়ে রাখতে হবে। যদি কারো সেভিংস অ্যাকাউন্টে এর থেকে বেশি লেনদেন হয়ে যায় তাহলে কিন্তু তাকে সতর্ক থাকতে হবে।

হোস্ট বুক লিমিটেডের প্রতিষ্ঠাতা কপিল রানা বলছেন, আয়কর আইন অনুযায়ী বর্তমানে একাউন্টে জমা করা টাকার সীমা কিন্তু ৫০ লক্ষ টাকার বেশি। কিন্তু এক বছরে যদি আপনার লেনদেনের পরিমাণ ১০ লক্ষ টাকার বেশি হয়ে যায় তাহলে কিন্তু আপনার কাছে নোটিশ আসতে পারে আয়কর দপ্তরের।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026