নিউজ

কত নগদ ক্যাশ রাখার নিয়ম আছে বাড়িতে? জেনে নিন আয়কর দপ্তরের নিয়ম

করোনা মহামারির পর থেকে ডিজিটাল লেনদেনের প্রসার অনেক বেড়েছে। এখন বেশিরভাগ মানুষই ইউপিআই, ডেবিট-ক্রেডিট কার্ড ইত্যাদির মাধ্যমে লেনদেন করে থাকেন। তবে এখনও অনেকেই ক্যাশ দিয়ে লেনদেন করতে পছন্দ করেন। এজন্য অনেকে একবারে বেশি ক্যাশ তুলে নেন। কিন্তু বাড়িতে কত টাকা ক্যাশ রাখা যায়, সে সম্পর্কে অনেকেরই জানা নেই। এই নিয়ম না জানার কারণে অনেকেই জরিমানার শিকার হন।

আয়কর আইন অনুসারে, বাড়িতে যত টাকা ক্যাশ রাখা যায়, তার কোনো সীমা নেই। তবে যদি কোনো তদন্তকারী সংস্থার হাতে বাড়িতে রাখা ক্যাশ ধরা পড়ে, তাহলে সেই ক্যাশের উৎস জানাতে হবে। যদি ক্যাশটি বৈধ উপায়ে উপার্জিত হয় এবং এর যথাযথ ডকুমেন্টস থাকে, তাহলে কোনো সমস্যা হবে না। তবে যদি ক্যাশের উৎস জানাতে না পারেন, তাহলে তদন্তকারী সংস্থা আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে।

এছাড়াও, একবারে ৫০,০০০ টাকার বেশি ক্যাশ জমা বা তোলার জন্য প্যান নম্বর দিতে হবে। যদি কোনো ব্যক্তি এক বছরে ২০ লক্ষ টাকার বেশি ক্যাশ জমা করেন, তাহলে তাকে প্যান এবং আধার সম্পর্কে তথ্য দিতে হবে। প্যান এবং আধার সম্পর্কে তথ্য না দেওয়ার জন্য ২০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে। এছাড়াও, ২ লক্ষ টাকার বেশি ক্যাশ পেমেন্ট করার জন্য প্যান এবং আধার কার্ড দেখাতে হবে। কোনও সম্পদ ক্রয় করার ক্ষেত্রে যদি ৩০ লক্ষ টাকার বেশি নগদ লেনদেন করা হয়, তাহলে যেকোনও ভারতীয় নাগরিক তদন্তের আওতায় আসবেন। ক্রেডিট-ডেবিট কার্ডে অর্থ প্রদানের সময়, যদি কোনও কার্ডধারী একবারে এক লক্ষ টাকার বেশি লেনদেন করেন তাহলেও সেই ব্যক্তির বিরুদ্ধে তদন্ত হতে পারে।

Nirajana Nag

Recent Posts

এবার মিড ডে মিলের সঙ্গে মিলবে ব্রেকফাস্টও! ১২ জুন থেকে পড়ুয়াদের জন্য বড় ঘোষণা সরকারের

স্কুল পড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল তেলেঙ্গানা সরকার। এতদিন স্কুলে শুধুমাত্র মিড…

May 29, 2026

বিদেশের রেললাইনে ছুটবে বন্দে ভারত! নেপাল-শ্রীলঙ্কা সহ একাধিক দেশে রপ্তানির প্রস্তুতি ভারতের

ভারতের সেমি-হাই-স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসকে ঘিরে সামনে এল বড় খবর। এতদিন দেশের বিভিন্ন প্রান্তে…

May 29, 2026

স্বাস্থ্যসাথীতে মিলত না, আয়ুষ্মান কার্ডে ফ্রিতে পাবেন এসব বহুমূল্য চিকিৎসা! জানুন বড় পার্থক্য

রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হওয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান…

May 29, 2026

লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ, মাসে ৩০০০ টাকা! চালু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম, বাদ যেতে পারে ৩০ লক্ষ নাম

রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…

May 27, 2026

প্যাচপ্যাচে গরমের পর স্বস্তির বৃষ্টি! দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট, জারি হলুদ সতর্কতা

টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…

May 27, 2026

পাটক্ষেতে গুপ্তধনের খোঁজ! বাদুড়িয়ায় মাটি খুঁড়তেই বেরোল বস্তা ভর্তি টাকা, চাঞ্চল্য এলাকায়

উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। গ্রেফতার হওয়া বাদুড়িয়া পৌরসভার…

May 27, 2026