ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

BUDGET 2024: এবারের বাজেটে বড় উপহার পেতে পারেন করদাতা, বাড়বে কর ছাড়ের সীমা

আসন্ন লোকসভা ভোটের আগে অর্থাৎ ১লা ফেব্রুয়ারি দেশের বার্ষিক বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শাসনকালে একের পর এক সেরা বাজেট পেশ করে বারবার সংবাদ শিরোনামে উঠে এসেছেন নির্মলা সীতারমন। প্রথমত, সেনাবাহিনী, শিক্ষা এবং স্বাস্থ্য খাতে বিরাট অংকের টাকা বিনিয়োগ এবং সাধারণ মানুষদের জন্য ৭ লাখ টাকা পর্যন্ত বিনা করে অর্থ উপার্জন করার সুযোগ দিয়েছেন নির্মলা সীতারমন।

সূত্রের খবর অনুসারে জানা যাচ্ছে, ২০২৪ সালের বাজেটে ব্যক্তিগত আয়ের ওপর কর ধার্য করার সীমা আরও বাড়াতে চলেছেন নির্মলা সীতারমন। বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে, বার্ষিক ৭ লাখ টাকা পর্যন্ত আয়ের ওপর ট্যাক্স নিষেধাজ্ঞা করে ৮ লাখ টাকা পর্যন্ত করতে পারেন অর্থমন্ত্রী। অর্থাৎ, আসন্ন বাজেটে বার্ষিক ৮ লাখ টাকা পর্যন্ত উপার্জনকারী ব্যক্তিদের সম্পূর্ণ ট্যাক্স মওকুফ করার ঘোষণা করতে পারেন নির্মলা সীতারমন।

এদিকে, অল ইন্ডিয়া ট্যাক্স প্রফেশনাল অ্যাসোসিয়েশনের জাতীয় সভাপতি নারায়ণ জৈন বলেছেন, এটি একটি অন্তর্বর্তীকালীন বাজেট হবে, তবে এতে পূর্ণাঙ্গ বাজেটের জন্য কিছু ইঙ্গিত থাকতে পারে। পাশাপাশি, বেঙ্গল চেম্বার অফ কমার্সের ফিসকাল অ্যাফেয়ার্স অ্যান্ড ট্যাক্সেশন কমিটির চেয়ারপার্সন বিবেক জালা জানিয়েছেন, ব্যক্তিগত আয়ের উপর ট্যাক্স প্রদানের ক্ষেত্রে কিছুটা সরলীকরণ দেখা যেতে পারে আসন্ন বাজেটে। এছাড়া FICCI মহিলা সংস্থার চেয়ারপার্সন রাধিকা ডালমিয়া জানিয়েছেন, মহিলা উদ্যোক্তাদের ক্ষেত্রে ট্যাক্সের উপর সরলীকরণ করার দিকে দৃষ্টি দেওয়া প্রয়োজন।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026