কলকাতা: করোনা পরিস্থিতিতে কাজ হারিয়েছে বহু মানুষ। অর্থনীতির বাজার মন্দা হয়েছে। দু’বেলা দু’মুঠো অন্ন জোগাড়ের জন্য কার্যত নাকাল হতে হচ্ছে মধ্যবিত্তদের। এমন সময়ে শাক-সবজির দাম বাজারে আকাশছোঁয়া। এদিকে করোনা আবহে শরীরে প্রোটিন জাতীয় খাবারের প্রবেশ করানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। আর প্রোটিন জাতীয় খাবার বলতেই মধ্যবিত্তের মাথায় আসে ডিম। কিন্তু এই মুহূর্তে ডিমের দাম যা, তা মধ্যবিত্তের ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছে, এমনটা বলাই যায়।
লকডাউনের শুরুতে বা মার্চ মাসের শেষে প্রতিটি পোল্ট্রি অথবা মুরগির ডিমের দাম ছিল সাড়ে তিন টাকা। আবার সেটা কিছুটা বেড়ে দাঁড়িয়েছে চার টাকায়। কিন্তু এই মুহূর্তে এক লাফে প্রতি পিস ডিমের দাম হয়েছে ছয় থেকে সাত টাকা। এতে কার্যত মাথায় হাত মধ্যবিত্তদের।
জানা গিয়েছে, লকডাউনের আগে শিয়ালদা বাজারে অন্ধপ্রদেশ থেকে বারো লরি ডিম আসতো। লকডাউনের পর সেখানে সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে সাত কিংবা নয়। এতে দীর্ঘ লকডাউনের ফলে যে লোকসানের সম্মুখীন হতে হচ্ছে পোল্ট্রি ব্যবসায়ীদের, তা মেটানোর জন্য ডিমের দাম হঠাৎ করে এত বৃদ্ধি পেয়েছে। এমনটাই দাবি করেছেন পাইকারি বিক্রেতারা।
কিন্তু প্রশ্ন হচ্ছে যেখানে মানুষ কর্মহারা, শাক-সবজির দাম একইভাবে বৃদ্ধি পেয়ে চলেছে, আলু-পেঁয়াজের দাম আকাশছোঁয়া, সেখানে ডিমের দাম যদি এত বেড়ে যায়, তাহলে মানুষ খাবে কী? এই প্রশ্নই এখন সকলের মনে জাগছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…