ফের মধ্যবিত্তদের কপালে ভাঁজের সৃষ্টি করে, বাড়ল রান্নার গ্যাসের দাম। এক ধাক্কাতেই বাড়ল ৫০ টাকা। যেখানে শীতের মরশুমে প্রতি ঘরেই রান্নার গ্যাসের ব্যবহার অনেকটাই বেশি হয়। আর এই শীতেই গ্যাসের দাম বেড়ে যাওয়ায় সংকটে পড়তে পারে মধ্যবিত্তরা। একদিকে বাজারে আলু, পেঁয়াজ, সবজির দাম আগুন ছোয়া, তার মধ্যেই রান্নার গ্যাসের দাম বৃদ্ধি কপালে চিন্তার ভাঁজ ফেলেছে মধ্যবিত্তদের।
বর্তমানে কলকাতায় গ্যাসের দাম বেড়ে হলো ৬৭০ টাকা ৫০ পয়সা। চলতি বছরের দেখা হলে গত জুলাইতে গ্যাসের দাম বাড়ে ৪ টাকা ৫০ পয়সা। গত জুন মাসেও ৩২ টাকা বেড়েছিল গ্যাসের দাম, এবং গত ফেব্রুয়ারিতে এবছরের সর্বোচ্চ দামবৃদ্ধি হয় গ্যাসের, ১৪৯ টাকা। অন্যদিকে, বুধবার কলকাতায় পেট্রলের দাম বাড়ল প্রতি লিটারে ১৫ পয়সা ও ডিজেলের দাম লিটারে ২৩ পয়সা বেড়েছে। ফলে এই দাম বৃদ্ধি সাধারণ মানুষের জীবন যাত্রায় কতোটা প্রভাব ফেলবে তা চিন্তার বিষয়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…