নিউজ

বেকারত্বের নিরিখে মনমোহন জমানার থেকে অনেক পিছিয়ে মোদি সরকার, বলছে সমীক্ষা

নয়াদিল্লি: দিল্লির মসনদে বসার আগে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ভোটের প্রচারে নরেন্দ্র মোদি বলেছিলেন, দু’কোটি কর্মসংস্থান তিনি এ দেশে করে দেবেন। কিন্তু তা আর বাস্তবে হল কোথায়? বরং মনমোহন সিংয়ের আমলে দেশে বেকারত্বের হার যা ছিল, তা নরেন্দ্র মোদির আমলে বেড়েছে। এমনটাই দাবি করেছে রিজার্ভ ব্যাঙ্কের করা এক সমীক্ষা।

রিজার্ভ ব্যাঙ্কের সমীক্ষা অনুযায়ী, ২০১১-১২ সালে গ্রামে প্রতি হাজার জনে কর্মহীন ছিল ১৭ জন, শহরে ৩৪। ২০১৮-১৯ সালে তা হয়েছে যথাক্রমে ৫০ এবং ৭৭ জন। দেশের তুলনায় সামান্য ভাল হলেও, কর্মহীনের সংখ্যা বেড়েছে এ রাজ্যেও। পরিসংখ্যান বলছে, ২০০৯-১০ সালে বাংলার গ্রাম-শহরে যেখানে প্রতি হাজার জনে যথাক্রমে ১৯ ও ৪০ জন কর্মহীন ছিল, এখন সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ৩৫ ও ৪৯।

এই সমীক্ষা প্রকাশ্যে আসার পর থেকে প্রশ্ন উঠছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশ বিদেশি লগ্নির কথা যেভাবে বলেন, অর্থনৈতিক উন্নতি হয়েছে এ দেশে তার আমলে যেভাবে তিনি এ কথা দাবি করেন, তা আদতে কি সত্যি করে হয়? মনমোহন জমানার থেকে বেকারত্বের হিসাবের নিরিখে মোদি জমানা অনেকটাই পিছিয়ে রয়েছে, এমনটাই সমীক্ষা বলছে।

তবে বিশেষজ্ঞদের একাংশের মত, মোদি জমানায় বেকারত্ব বেড়ে যাওয়ার কারণ হল, নোটবন্দি এবং জিএসটি। এমনকি করোনা পরিস্থিতি এবং দীর্ঘ লকডাউনের জেরে দেশে প্রায় দু’কোটি মানুষ বাঁধা বেতনের চাকরি খুইয়ে কর্মহারা হয়ে বসে আছে। এর ফলেও বেকারত্ব বৃদ্ধি পেয়েছে। তাই মোদি সরকারের বেকারত্বের হার এত বাড়বাড়ন্ত হয়েছে বলে মনে করা হচ্ছে। যদিও এই সমীক্ষাকে কাজে লাগিয়ে কেন্দ্রীয় সরকার বা মোদি সরকারকে কটাক্ষ করতে পিছপা হবে না বিরোধী শিবির, এমনটাও মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026