খেলা

বিশ্বকাপে ক্যাপ্টেন রোহিতের বিশ্ব রেকর্ড, ছাড়িয়ে গেলেন শচীন টেন্ডুলকারকেও

২০২৩ একদিনের বিশ্বকাপে শচীন টেন্ডুলকারকে পেছনে ফেলে বিশ্ব রেকর্ড করলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। এদিন বিশ্বকাপের ৯ম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নেমে বিষ্ময়কর রেকর্ডটি নিজের নামে করেছেন হিট-ম্যান। নিবন্ধের শুরুতে আমরা আপনাদের বলে রাখি, গত ৮ই অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশাল ব্যবধানে জয়লাভ করে বিশ্বকাপের জয় যাত্রা শুরু করেছিল টিম ইন্ডিয়া। এবার আফগানিস্তানের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেও ধারাবাহিকতা অক্ষুণ্ন রাখলেন বিরাট বাহিনী।

গতকাল দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে অনুষ্ঠিত ভারত-আফগানিস্তান ম্যাচে প্রথমে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন আফগানিস্তানের অধিনায়ক। প্রথমে ব্যাটিং করতে নেমে শুরুটা দুর্দান্ত করলেও শেষে তাসের ঘরের মতো ভেঙে পড়ে আফগানিস্তানের ব্যাটিং লাইনআপ। জসপ্রিত বুমরাহদের বিপক্ষে ব্যাটিং করে আফগানিস্তান ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ২৭২ রান সংগ্রহ করতে সক্ষম হয়। দলের হয়ে জসপ্রিত বুমরাহ সর্বোচ্চ ৪ উইকেট দখল করেন। এছাড়া হার্দিক পান্ডিয়া ২টি এবং শার্দুল ঠাকুর ও কুলদীপ যাদব ১টি করে উইকেট দখল করেন।

এদিকে আফগানিস্তানের দেওয়া মাত্র ২৭৩ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে বিশ্বকাপের ইতিহাসে বিষ্ময়কর রেকর্ডটি নিজের নামে করেছেন হিট-ম্যান রোহিত শর্মা। আফগানিস্তানের বিপক্ষে মাত্র ৮৪ বলে ব্যক্তিগত ১৩১ রানের সুবাদে বিশ্বকাপের ইতিহাসে ৭টি সেঞ্চুরি সহ সবচেয়ে বেশি সেঞ্চুরি হাঁকানো ক্রিকেটার হিসেবে নিজের নাম লিখিয়েছেন। ইতিপূর্বে ৬টি সেঞ্চুরি নিয়ে এই তালিকার শীর্ষস্থানে ছিলেন ক্রিকেটের ঈশ্বর শচীন টেন্ডুলকার। এছাড়া আইসিসির টুর্নামেন্টে সার্বাধিক ছক্কা হাঁকানোর রেকর্ডও নিজের নামে করেছেন রোহিত শর্মা।

এদিন তিনি ১৩১ রানের ইনিংসে ৫টি ছক্কা হাঁকিয়ে ক্রিজ গেইলকে পিছনে ফেলে এই বিশ্ব রেকর্ড নিজের নামে করেছেন। ICC টুর্নামেন্টে ক্রিজ গেইলের ৫৫৩টি ছক্কার রেকর্ড ভেঙে ৫৫৬টি ছক্কা সহ এই তালিকায় শীর্ষস্থানে পৌঁছেছেন রোহিত শর্মা। এদিন অধিনায়কের পাশাপাশি বিরাট কোহলির ব্যাট থেকে অপরাজিত ৫৫ রানের সুবাদে ১৫ ওভার হাতে রেখেই ৮ উইকেটে ম্যাচ জিতে নেয় টিম ইন্ডিয়া। উল্লেখ্য, আগামী ১৪ই অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে নিজের তৃতীয় ম্যাচ খেলতে মাঠে নামবে ব্লু-বাহিনী।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026