খেলা

IND Vs AUS: প্রত্যাবর্তনেই ম্যাচ সেরা, তবুও আইসিসির কড়া শাস্তি পেলেন রবীন্দ্র জাদেজা

ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে চলমান রত টেস্ট সিরিজের প্রথম ম্যাচে রীতিমতো নবাবি কায়দায় জয় ছিনিয়ে নিয়েছে রোহিত শর্মারা। নাগপুরের সবুজ গ্রাউন্ডে এদিন এক ইনিংস সহ ১৩২ রানে অস্ট্রেলিয়াকে পরাজিত করে ইতিমধ্যে টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে লিড নিয়েছে ভারত। সিরিজের প্রথম টেস্টে এদিন প্রথমে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া মাত্র ১৭৭ রান অল-আউট হয়ে যায়। ১৭৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত প্রথম ইনিংসে সব’কটি উইকেট হারিয়ে ৪০০ রান সংগ্রহ করে। ফলে অজিদের বিপক্ষে প্রথম ইনিংসেই ভারত ২২৩ রান সংগ্রহ করে। এদিকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ব্যাট করতে নেমে ভারতের ধ্বংসাত্মক বোলিংয়ের সামনে মাত্র ৯১ রানে অলআউট হয়ে যায়।

দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকার পর অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচে জাতীয় দলের প্রত্যাবর্তন করেই নিজের জাত চিনিয়েছেন ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে বল ব্যাটে অনবদ্য পারফরম্যান্স করে ‘ম্যান অফ দ্যা ম্যাচ’ নির্বাচিত হয়েছেন তিনি। দুই ইনিংসে মোট ৭ উইকেটের পাশাপাশি ব্যাট হাতে ৭০ রানের অনবদ্য ইনিংস খেলেন তিনি। তবে ম্যাচ সেরা নির্বাচিত হয়েও নিজের কর্মকাণ্ডের জন্য বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থার চোখে দোষী সাব্যস্ত হয়েছেন ভারতীয় এই অলরাউন্ডার। যার ফলশ্রুতিতে বড় মাপের জরিমানা ভোগ করতে হয়েছে তাকে।

এদিন সিরিজের প্রথম ম্যাচে আম্পায়ারকে না জানিয়ে ম্যাচের মাঝে বোলিং আঙুলে ব্যথা উপশম ক্রিম লাগানোর জন্য ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসির তরফে জাদেজাকে এক ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। এখানেই শেষ নয়, ম্যাচ ফি বাবদ প্রাপ্ত বেতনের ২৫ শতাংশও কাটা গেছে ভারতীয় এই ক্রিকেটার। তবে অজি মিডিয়ার ‘বল টেম্পারিং’ দাবিকে নস্যাৎ করে দেয় আইসিসি। অজি মিডিয়ার একাংশ দাবি করেছিল যে, প্রথম ইনিংসে বল করতে এসে বল বিকৃত করে সহজে জয়ের লক্ষ্যে পৌঁছাতে রবীন্দ্র জাদেজা তাঁর আঙুলে ওই ক্রিম ব্যবহার করেছিলেন। তবে আইসিসি নিশ্চিত যে, এমন কোনও ঘটনা ঘটেনি। প্রথম টেস্টে উপস্থিত আইসিসির প্রতিনিধিরা বলের পরিস্থিতি খতিয়ে দেখে সিদ্ধান্ত নিয়েছেন যে, জাদেজা কোনও ভাবেই বল বিকৃত করেননি।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026