খেলা

IND Vs AUS: রাহুলের পাশাপাশি ভারতের টেস্ট দল থেকে বাদ পড়বেন এই ক্রিকেটার, রোহিত-দ্রাবিড়ের মন্তব্যে জল্পনা তুঙ্গে

এই মুহূর্তে ভারতীয় দল রোহিত শর্মার নেতৃত্বে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ব্যস্ত রয়েছে। সিরিজের প্রথম দুটি ম্যাচে অস্ট্রেলিয়াকে পরাস্ত করলেও তৃতীয় ম্যাচে শক্তিশালী অজিদের সামনে একপ্রকার আত্মসমর্পণ করেছিল টিম ইন্ডিয়া। আগামী 9ই মার্চ থেকে গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সিরিজের চতুর্থ তথা শেষ ম্যাচ খেলতে মাঠে নামবে টিম ইন্ডিয়া। আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে হলে সিরিজের চতুর্থ ম্যাচে জয় নিশ্চিত করতেই হবে বিরাট কোহলিদের।

এমন পরিস্থিতিতে ভারতীয় দল থেকে একাধিক ক্রিকেটারকে ছাঁটাই করতে পারেন অধিনায়ক রোহিত শর্মা এবং দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়। মনে করা হচ্ছে, ধারাবাহিক ব্যর্থতার পর জাতীয় দল থেকে বাদ পড়তে পারেন তারকা ক্রিকেটার কে এল রাহুল। আপনাদের জানিয়ে রাখি, বিগত এক বছরেরও বেশি সময় ধরে রাহুলের ব্যাটে নেই কোন লম্বা ইনিংস। যে কারণে ইতিমধ্যে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের ক্ষোভের মুখে পড়েছেন এই তারকা ব্যাটসম্যান।

শুধু কে এল রাহুল নন, সিরিজের চতুর্থ ম্যাচে আরও এক ভারতীয় ক্রিকেটারের ক্যারিয়ার ধ্বংস হতে পারে বলে ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা। ভারতের উইকেট রক্ষক কেএস ভরত অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমানরত টেস্ট সিরিজে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নাগপুর, দিল্লি এবং ইন্দোর টেস্ট ম্যাচে কেএস ভরত ব্যাট হাতে মাত্র 8, 6, 23 (নট-আউট), 17 এবং 3 রান করতে সক্ষম হয়েছে। যা ভারতীয় দলকে পরাজয়ের দিকে এগিয়ে যেতে যথেষ্ট ভাবে সাহায্য করেছে।

এমন পরিস্থিতিতে সিরিজের চতুর্থ ম্যাচে তার দলে থাকা এক প্রকার অনিশ্চিত হয়ে পড়েছে। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, সম্প্রতি ভারতীয় দলে অন্তর্ভুক্ত হওয়া ঈশান কিষান হবেন কেএস ভরতের বিকল্প। বর্তমানে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে রয়েছেন ২৩ বছর বয়সী এই ক্রিকেটার। মনে করা হচ্ছে, উইকেট রক্ষকের পাশাপাশি ষষ্ঠ ব্যাটিং বিকল্প হিসেবে ভারতীয় দলের ব্যাটিং অর্ডার মজবুত করবেন তিনি।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026