চলমানরত একদিনের বিশ্বকাপে ইতিমধ্যে একাধিক রেকর্ড নিজেদের নামে করে নিয়েছে ভারত। টানা ১০টি ম্যাচে বিশাল ব্যবধানে জয়সহ চলতি বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছে রোহিত শর্মার নেতৃত্বাধীন দলটি। উল্লেখ্য, আগামী ১৯শে নভেম্বর শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপের ফাইনাল খেলতে হবে ব্লু-বাহিনীর। নিবন্ধের শুরুতে আমরা আপনাদের বলে রাখি, গতকাল বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে ৩ উইকেটে পরাজিত করে দ্বিতীয় দল হিসেবে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে অস্ট্রেলিয়া।
আপনারা জানলে অবাক হবেন, এই নিয়ে ওডিআই বিশ্বকাপে ৮ বার ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে অস্ট্রেলিয়া। যেখানে ৫ বার শিরোপা নিজেদের নামে করে নিয়েছে এই শক্তিশালী দলটি। ফলে দুর্দান্ত ফর্মে থাকার শর্তেও ২ বারের বিশ্ব চ্যাম্পিয়ান ভারতের সামনে রয়েছে অগ্নিপরীক্ষা। বিগত দিনের রেকর্ড অনুযায়ী দেখা গেছে, অস্ট্রেলিয়া নির্ণায়ক মূলক ম্যাচ গুলিতে প্রতিপক্ষকে পিষে ফেলতে। ফলে বিশ্বকাপের ফাইনালের আগে স্বাভাবিকভাবে চাপ বেড়েছে টিম ইন্ডিয়ার।
আগামী ১৯শে নভেম্বর শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে ভারত। এদিকে, বিশ্বকাপের ফাইনালে মাঠে নামার পূর্বে ভারতীয় ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের “ব্রহ্মাস্ত্র” প্রয়োগ করবেন অধিনায়ক রোহিত শর্মা। বিগত বেশ কয়েক ম্যাচে দেখা গেছে, স্পিনারদের বিপক্ষে ব্যাটিং করতে বেশ লড়াই করছেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা। ফলে বিশ্বকাপের ফাইনালে ভারতীয় একাদশে ডাক পেতে পারেন তুরুপের তাস রবিচন্দ্রন অশ্বিন। আমরা আপনাদের বলে রাখি, চলতি বিশ্বকাপের শুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে একমাত্র ম্যাচটি খেলেছিলেন রবিচন্দ্রন অশ্বিন। যেখানে তিনি ১০ ওভার বোলিং করে মাত্র ৩৪ রানের বিনিময়ে ১টি মূল্যবান উইকেট দখল করেছিলেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…