খেলা

IND vs AUS: অস্ট্রেলিয়া নাকি ভারত? কে করবে বাজিমাত? বড় ভবিষ্যৎবাণী করলেন ভারতীয় জ্যোতিষী

১৯শে নভেম্বর রবিবার দিনটির জন্য ক্রিকেট ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছে। ২০২৩ সালে এই দিনটিতে ওডিআই বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে দুই প্রতিদ্বন্দ্বী দল তথা ভারত-অস্ট্রেলিয়া। ইতিপূর্বে গ্রুপ পর্যায়ে চলতি বিশ্বকাপে টিম ইন্ডিয়ার পারফরমেন্স ছিল চোখে পড়ার মতো। এই পর্যন্ত সব কটি ম্যাচে জয়লাভ করেছে টিম ইন্ডিয়া। আমরা আপনাদের জানিয়ে রাখি, সেমিফাইনালে নিউজিল্যান্ডকে ৭০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে চলতি বিশ্বকাপের ফাইনালে উঠেছে টিম ইন্ডিয়া।

অন্যদিকে, চলতি বিশ্বকাপে শুরুটা ভালো না হলেও শেষ মুহূর্তে টানা ৮ ম্যাচে জয় নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। গ্রুপ পর্যায়ে তাদের প্রথম দুটি ম্যাচে ফলাফল আশানুরূপ না হলেও পরের ম্যাচগুলিতে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে দ্বিতীয় দল হিসেবে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে অস্ট্রেলিয়া।

ফলে স্বাভাবিকভাবে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, তাহলে কি ভারতীয় দল ট্রফি তুলতে পারবে না। নাকি অস্ট্রেলিয়া চলতি বিশ্বকাপের শেষ মুহূর্তে বাজিমাত করবে? এদিকে আগামী রবিবারে অনুষ্ঠিত এই দুর্ধর্ষ ম্যাচের আগেই কোন দল বিজয়ী হবে তার নিয়ে বড় ভবিষ্যৎবাণী করেছেন বিখ্যাত জ্যোতিষী জগন্নাথ গুরুজি।

ইন্ডিয়া-অস্ট্রেলিয়া ফাইনাল ম্যাচে কে তুলবে ট্রফি, এই নিয়ে ইতিমধ্যে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। তবে জ্যোতিষী জগন্নাথ গুরুজী এদিন জানিয়েছেন, চলতি বিশ্বকাপে ভারত সব দিক থেকে অস্ট্রেলিয়ার চেয়েও এগিয়ে রয়েছে। যা ইঙ্গিত করছে ২০২৩ বিশ্বকাপে ভারতের জয়যাত্রা অব্যাহত থাকবে।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026