খেলা

IND Vs AUS: ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের আগে বড় ধাক্কা, চোটের কারণে প্রথম ২ টেস্ট থেকে বাদ পড়লেন এই তারকা বোলার

হাতে মাত্র আর কয়েকদিন, ক্রিকেটের ২ মহাশক্তিশালী দল মুখোমুখি হতে চলেছে নাগপুরের সবুজ গ্রাউন্ডে। তবে মাঠে নামার পূর্বে একের পর এক ক্রিকেটার চোট পেয়ে দল ছাড়া হচ্ছেন নিয়মিত। যে কারণে ইতিমধ্যে উভয় দল পড়েছে মহা দুশ্চিন্তায়। আগামী ৯ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ খেলতে মাঠে নামবে টিম ইন্ডিয়া। এই সফরে ভারতের বিপক্ষে চারটি টেস্ট ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে হলে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই টেস্ট ম্যাচ জেতা একপ্রকার অবশ্যম্ভবী হয়ে পড়েছে টিম ইন্ডিয়ার।

তবে ধারাবাহিক চোট অব্যাহত থাকায় ভারতীয় দল দুর্দান্ত ফর্মে থাকা শ্রেয়াস আইয়ারকে হারিয়েছে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ থেকে। নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওডিআই ম্যাচে গভীর চোট পান তিনি। ইতিমধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে প্রথম টেস্টে তার উপস্থিতির অনিশ্চয়তার কথা। ফলশ্রুতিতে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার পূর্বেই বড় ধাক্কা খেয়েছে রোহিত শর্মারা।

তবে শুধুমাত্র ভারতীয় ক্রিকেটাররা ইনজুরিতে পড়েননি, এই সমস্যায় জর্জরিত হয়েছে অস্ট্রেলিয়াও। তারা ইতিমধ্যে তাদের প্রধান দুই বোলারকে হারিয়েছে সিরিজের প্রথম ম্যাচ থেকে। আগেই ঘোষণা করা হয়েছিল, দক্ষিণ আফ্রিকা টেস্টে বাঁ-হাতের আঙুলে চোট পাওয়ার কারণে প্রথম ম্যাচ থেকে বাদ পড়বেন মিসেল স্টার্ক। পাশাপাশি অ্যাকিলিসের চোট থেকে পুরোপুরি সেরে ওঠেননি জশ হ্যাজলউড। গত মাসে বোলিং করার পর বাম পায়ে এই চোট হয়েছিল তার। জানা গেছে, চোট সেরে না ওঠার কারণে প্রথম ম্যাচ থেকে তিনিও বাদ পড়তে চলেছেন।

মিচেল স্টার্কের পর জশ হ্যাজেলউডও যদি উদ্বোধনী ম্যাচ থেকে ছিটকে যান, তাহলে সেটা অস্ট্রেলিয়া দলের জন্য বড় ধাক্কা হতে পারে। তবে সেক্ষেত্রে কিছুটা স্বস্তি পাবে টিম ইন্ডিয়া। তবে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে, খুব শীঘ্রই চোট সারিয়ে তাদের দলের নিয়মিত সদস্য হয়ে উঠবেন মিচেল স্টার্ক এবং জশ হ্যাজেলউড।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026