অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমানরত টেস্ট সিরিজের প্রথম ম্যাচে এখনো পর্যন্ত টিম ইন্ডিয়া সুবিধা জনক স্থানে রয়েছে। গতকাল থেকে নাগপুরের সবুজ গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলছে ভারত। বর্তমানে ভারতীয় দল ১৪৪ রানের বোঝা চাপিয়ে দিয়েছে শক্তিশালী অস্ট্রেলিয়ার ওপর। ইতিপূর্বে, অস্ট্রেলিয়া প্রথমে ব্যাটিং করে সব’কটি উইকেট হারিয়ে মাত্র ১৭৭ রান সংগ্রহ করতে সক্ষম হয়। দলের হয়ে সর্বোচ্চ পাঁচ উইকেট তুলে নেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।
এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ভারতীয় দল দুর্দান্ত পারফরমেন্স করলেও দলের এক তারকা ক্রিকেটারের উপর ক্ষোভ প্রকাশ করেছেন বিসিসিআইয়ের এক কর্মকর্তা। ইতিমধ্যে তিনি ইঙ্গিত দিয়েছেন, নাগপুরের ম্যাচ শেষ হওয়ার সাথে সাথে ভারতীয় এই তারকা ক্রিকেটারের ক্যারিয়ারও শেষ হতে পারে। এর কারণ অবশ্য বিগত কয়েক মাস ধরে ব্যাট হাতে ধারাবাহিক ব্যর্থতা।
ফ্লপ ধারাবাহিকতা বজায় রাখতে যেন এদিন মরিয়া হয়ে উঠেছিলেন ভারতের সহ-অধিনায়ক কে এল রাহুল। ইনিংসের শুরুতে রোহিত শর্মা এবং কে এল রাহুল দুর্দান্ত শুরু করলেও সহ-অধিনায়কের ব্যর্থ ইনিংসের ফলে প্রথমেই বড় ঝটকা পায় ভারত। মাত্র ২০ রান করে সাজঘরে ফেরেন কে এল রাহুল। আর নগণ্য এই রান করতে খরচ করেন ৭১ বল।
এরপর পরেই বিসিসিআইয়ের এক উচ্চপদস্থ কর্মকর্তা সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, “এই নয় যে কে এল রাহুল সহ-অধিনায়ক বলে থাকে বাদ দেওয়া যাবে না। এইভাবে ব্যর্থতার বীজ বুনতে থাকলে আগামী ম্যাচেই তাকে ছাড়া মাঠে নামতে পারে ভারতীয় দল। নাগপুরের ম্যাচ ঠিক করবে কে এল রাহুলের আগামী দিনের ভবিষ্যৎ।”
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…