খেলা

IND vs AUS: অবিলম্বে দল থেকে ওয়ার্নারকে বাদ দিন, অস্ট্রেলিয়ার ব্যাটিং বিপর্যস্ত হওয়ার পর জ্বলে উঠলেন প্রাক্তনী

ভারতের বিরুদ্ধে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বর্তমানে নাগপুরে অবস্থান করছে অস্ট্রেলিয়ার মহা শক্তিশালী ক্রিকেট দল। গতকাল থেকে সিরিজের প্রথম ম্যাচ খেলতে মাঠে নেমেছে ক্রিকেটের দুই পরাশক্তি। ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে চলমান রত এই সিরিজ জয় আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রেক্ষাপটে ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে ভারত ম্যাচ জয়ের প্রধান পদক্ষেপ ফেলেছে। প্রথম দিনেই অস্ট্রেলিয়াকে ১৭৭ রানে গুটিয়ে দিয়ে বর্তমানে ব্যাটিং করছে ভারত।

এদিকে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার চরম ব্যাটিং ব্যর্থতার পর রীতিমতো ক্ষিপ্ত হয়ে উঠেছেন অজিদের সাবেক অধিনায়ক রিকি পন্টিং। এদিন অস্ট্রেলিয়ার প্রাক্তন বিশ্বকাপ জয়ী অধিনায়ক রিকি পন্টিং তার ঝাঁঝালো তীর ছুটেছেন ওপেনিং ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নারের দিকে। এদিন তিনি ইঙ্গিত দিয়েছেন যে, যদি ব্যাট হাতে ডেভিড ওয়ার্নার বারবার ব্যর্থ হতে থাকেন তবে তাকে একাদশে জায়গা দেওয়ার আগে পুনঃবিবেচনা করা উচিত। ভারতের বিপক্ষে এশিয়া উপমহাদেশে ডেভিড ওয়ার্নারের রেকর্ড অত্যন্ত খারাপ। সেক্ষেত্রে দল নির্বাচকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন দেশের সর্বকালের সেরা অধিনায়ক।

এদিন আইসিসির এক পর্যালোচনায় রিকি পন্টিং বলেন,’আমার মনে হয় ভারতের বিপক্ষে ডেভিড ওয়ার্নারের গড় রান সংখ্যা অত্যন্ত কম। যদি অস্ট্রেলিয়া চলতি সফরে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ জিততে চায় তবে তাদের সেরা একাদশ নিয়ে মাঠে নামতে হবে। কিছু ব্যাটসম্যান বিগত কয়েক মাস ধরে রান করছেন না, তাদের প্রধান একাদশে জায়গা দেওয়ার আগে পুনঃবিবেচনা করতে হবে।’

তিনি আরও বলেন, ‘অ্যাশেজ ২০২১-২২ বর্ষের ‘প্লেয়ার অফ দ্যা সিরিজ’ ট্র্যাভিস হেডকে যদি প্রথম একাদশের বাইরে রাখা যেতে পারে তবে ধারাবাহিকভাবে ব্যর্থ পারফরমেন্সের পর কেন ডেভিড ওয়ার্নারকে প্রথম একাদশের বাইরে রাখা যাবে না। শুধুমাত্র ভারতীয় উপমহাদেশে ট্র্যাভিস হেডকের রেকর্ড খারাপ বলে তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। সেই দিক থেকে বিবেচনা করলে এই উপমহাদেশে টেস্ট ক্রিকেটে ওয়ার্নারের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হওয়া প্রয়োজন।’

Kriti Lekha Shome

Recent Posts

রাজ্যজুড়ে পঞ্চায়েত কর্মীদের বদলি, ১১ হাজারের বেশি নতুন নিয়োগের ঘোষণা! বড় বার্তা পঞ্চায়েত মন্ত্রীর

পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় স্বচ্ছতা ও প্রশাসনিক দক্ষতা বাড়াতে বড় পদক্ষেপ নেওয়ার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েত…

June 4, 2026

অমৃত ভারত প্রকল্পে বদলে যাচ্ছে হলদিবাড়ি স্টেশন! মিলবে একাধিক আধুনিক সুবিধা

রেলযাত্রীদের জন্য সুখবর। অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ হলদিবাড়ি রেল স্টেশনকে নতুন রূপে…

June 4, 2026

পেট্রোল না ইলেকট্রিক বাইক? কেনার আগে জানুন লাভ-লোকসান, নইলে হতে পারে বড় ভুল

বর্তমান সময়ে নতুন বাইক কেনার পরিকল্পনা করছেন? তাহলে আপনার সামনে সবচেয়ে বড় প্রশ্ন হতে পারে—পেট্রোল…

June 4, 2026

তাপপ্রবাহের মাঝেই স্বস্তির খবর! দক্ষিণবঙ্গে বাড়ছে বৃষ্টির সম্ভাবনা, জেনে নিন আগামীকালের আবহাওয়া

গত কয়েকদিন ধরে তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়ায় নাজেহাল দক্ষিণবঙ্গের মানুষ। দিনের বেলায় চড়া রোদ…

June 4, 2026

অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদন ঠিকঠাক হয়েছে তো? অনলাইনে এভাবেই চেক করুন স্ট্যাটাস

পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম আলোচিত সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar)-এর আবেদন প্রক্রিয়া বর্তমানে অফলাইন…

June 4, 2026

বেসরকারি হাসপাতালেও বাধ্যতামূলক আয়ুষ্মান ভারত! বড় পদক্ষেপ রাজ্য সরকারের

পশ্চিমবঙ্গে স্বাস্থ্য পরিষেবায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। শুধু সরকারি হাসপাতাল নয়, এবার রাজ্যের বেসরকারি হাসপাতাল…

June 3, 2026