খেলা

উদ্বোধনী ম্যাচে পরাজয়ের আশঙ্কা টিম ইন্ডিয়ার, ফিরতে পারে ৩৬ বছর পুরনো লজ্জার রেকর্ড

আগামীকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে চলতি বিশ্বকাপের জয়যাত্রা শুরু করবে টিম ইন্ডিয়া। চেন্নাইয়ের চেপাউক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ভারত-অস্ট্রেলিয়ার মধ্যকার উত্তেজনাপূর্ণ ম্যাচটি। এদিকে, বিশ্বকাপের তিনটি ম্যাচে যথাক্রমে নিউজিল্যান্ড, পাকিস্তান এবং বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে জয় অর্জন করেছে। ফলে মাঠে নামার পূর্বেই পয়েন্টস টেবিলের খেলায় শুরু থেকেই পিছিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। বলা যেতেই পারে, আগামীকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে টিম ইন্ডিয়ার লড়াই অগ্নি পরীক্ষার ন্যায় হতে চলেছে।

এদিকে ডেঙ্গুর কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ থেকে বাদ পড়তে চলেছেন ভারতের আক্রমণাত্মক ব্যাটসম্যান শুভমান গিল। ফলে ওপেনিং কম্বিনেশনে রোহিত শর্মার ডেপুটি হিসেবে কে মাঠে নামবেন, তা নিয়ে শুরুতেই মতভেদ শুরু হয়েছে ভারতীয় দলে। এদিকে, অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার পূর্বে ৩৬ বছরের পুরনো রেকর্ডের ইতিহাস উঠে এসেছে সমস্ত গণমাধ্যমে। অনেকেই ধারণা করছেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচেই ফিরে আসতে পারে টিম ইন্ডিয়ার ৩৬ বছরের পুরনো লজ্জাজনক রেকর্ড।

আজ্ঞে হ্যাঁ, ১৯৮৭ সালের বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলেছিল টিম ইন্ডিয়া। যে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল চেন্নাইয়ের চেপাউক স্টেডিয়ামে। আর ওই ম্যাচে মাত্র ১ রানের ব্যবধানে পরাজিত হয় ভারতীয় দল। আমরা আপনাদের জানিয়ে রাখি, ৩৬ বছর পূর্বে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে অস্ট্রেলিয়া নির্ধারিত ওভারে ২৭০ রান করে। যেখানে ভারতীয় দল ২৬৯ রানে অলআউট হয়। বিপক্ষ দল এবং ম্যাচ ভেন্যু একই হওয়ার কারণে অনেকেই আশঙ্কা করছেন, ৩৬ বছরের পুরনো রেকর্ড ফিরে আসবে না তো টিম ইন্ডিয়ার সামনে?

এই নিবন্ধে আমরা আপনাদের বলে রাখি, ভারত শেষবার ২০১১ সালে ঘরের মাটিতে মহেন্দ্র সিং ধোনির হাত ধরে ওডিআই বিশ্বকাপ জিতেছিল। এরপর ২০১৩ সালে শেষবারের মতো আইসিসি ট্রফি ঘরে তোলে টিম ইন্ডিয়া। বিগত ১০ বছরে একাধিক সিরিজ জয় করলেও আইসিসি ট্রফি অর্জন করতে ব্যর্থ হয়েছে বিরাট কোহলিরা। এবার ঘরের মাটিতে বিশ্বকাপের আসর বসার কারনে অনেকেই ভারতীয় দলকে বিশ্বকাপের ফেভারিট হিসেবে বেছে নিয়েছেন।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026