খেলা

WTC Final 2023: অজি পেসারদের ভয়ে প্রথমে ব্যাটিং করেনি ভারত! সরাসরি রোহিতদের আক্রমণ ভারতের প্রাক্তনীর

বিশ্ব টেস্টের চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ ইংল্যান্ডের ওভালে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছে টিম ইন্ডিয়া। বিগত ১০ বছরে শিরোপা জয়ের খরা কাটাতে আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে রোহিত শর্মার নেতৃত্বে খেলছেন ভারতীয় ক্রিকেটাররা। শুরুতে টসে জিতে প্রথমে বোরিং করার সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। আর রোহিতের সেই সিদ্ধান্তকে আশ্চর্যজনক সিদ্ধান্ত বলে অভিহিত করেছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার তথা উইকেট রক্ষক ফারুক ইঞ্জিনিয়ার।

তিনি রোহিত শর্মার এমন সিদ্ধান্তে যে রীতিমতো অবাক হয়েছেন তা তিনি তার বক্তব্যের মাধ্যমে প্রকাশ করেছেন। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ফারুক ইঞ্জিনিয়ার বলেন,’অস্ট্রেলিয়ার বিপক্ষে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্তটা কতটা যৌক্তিক সেটা কিছু সময় পরেই বোঝা যাবে। তবে ইংল্যান্ডের পিচে সবুজ ঘাস থাকার কারণে স্বাভাবিকভাবে ভারতের ব্যাটিং অর্ডার অস্ট্রেলিয়ার শক্তিশালী বোলিং লাইন-আপের সামনে দাঁড়াতে চাইছে না, এটা রোহিত শর্মার সিদ্ধান্ত দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে।’

তিনি সংবাদমাধ্যমকে দেওয়া বিবৃতিতে বলেন,’অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স, মিচেল স্টার্ক এবং স্কট বোল্যান্ড সমন্বিত শক্তিশালী বোলিং আক্রমণের বিরুদ্ধে ভারতীয় ব্যাটসম্যানরা মোটেও স্বাচ্ছন্দ্যবোধ করছেন না তা রোহিত শর্মার সিদ্ধান্ত দেখেই অনুধাবন করা যাচ্ছে। তবে এমনটাও হতে পারে, অস্ট্রেলিয়ার বিপক্ষে সবুজ ঘাসে রোহিত শর্মা তার দলের গুরুত্বপূর্ণ সদস্য মোহাম্মদ সামি এবং মোহম্মদ সিরাজকে অস্ট্রেলিয়ার সামনে সঠিকভাবে ব্যবহার করতে চাইছেন।’

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026