খেলা

রানের পাহার গড়ল ভারত, ২২৫ রানের টার্গেট দিল ইংল্যান্ডকে

ফয়সালাকারী ম্যাচের শুরুটা দুর্দান্ত করে টিম ইন্ডিয়া। ভারত নির্ধারিত ২০ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে ২২৪ রান লক করে। টসে জিতে চূড়ান্ত ম্যাচে বোলিং এর সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। ইংল্যান্ডের সামনে এই লম্বা লক্ষ্য রেখে চূড়ান্ত ম্যাচ জেতার পথ কিছুটা প্রশস্ত করেছে ভারত। পরপর চারটি ম্যাচে খারাপ পারফরমেন্স দেওয়ার পর অবশেষে কে এল রাহুলের জায়গায় বদল আনল ভারত। রাহুলের জায়গায় স্থলাভিষিক্ত হয়ে দলে আসেন নটরাজন।

আজ ওপেনিং স্লটে রোহিত শর্মার সাথে ক্রিজে নামেন অধিনায়ক বিরাট কোহলি। অধিনায়ক ও সহ-অধিনায়ক আজ ৯৪ রানের পার্টনারশিপ তৈরি করে। গত ম্যাচগুলি আমরা দেখি হিটম্যান দলকে রান এনে দিতে পারেননি। তবে চূড়ান্ত ম্যাচে চওড়া হল তাঁর ব্যাট। ৩৪ বলে দলকে নজরকারা ৬৪ রান উপহার দেন তিনি। দলের ৯৪ রানের মাথায় স্টোকসের বলে ক্লিন বোল্ড হয়ে হয়ে প্যাভিলিওনে ফেরেন তিনি। ৪টি চার এবং ৫টি ছয়ে সাজানো তাঁর ইনিংস প্রশংসার দাবী রাখে। এদিকে অধিনায়ক কোহলি ৫২ বলে দুর্দান্ত ৮০ রান করে অপরাজিত থাকেন। ৭টি চার ও ২টি ছয়ে সাজানো বিরাটের এই ইনিংস তাক লাগায় ভক্তদের।

আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ব্যাট করতে নেমেই মন জয় করলেন সূর্যকুমার। আজ পুনরায় তিনি নিজের প্রতিভা মেলে ধরলেন। মাত্র ১৭ বলে ৩২ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন তিনি। আদিল রাশিদের বলে রয়কে ক্যাচ দিয়ে ফিরতে হয় তাঁকে। এদিকে গত চার ম্যাচে ব্যাট হাতে নিস্তেজ থাকার পর আজ জ্বলে ওঠেন হার্দিক পান্ডিয়া। ১৭ বলে ৩৯ রান করে ভারতে ২২৪ রানে পৌঁছাতে সাহায্য করেন।

প্রথমে ব্যাটিং করতে নেমে ইংল্যান্ডের বোলারদের একপ্রকার নাকানি চোবানি খাওয়ায় ভারতের ব্যাটসম্যানরা। ব্যাটসম্যানদের ক্রিজ থেকে টলাতে বেশ বেগ পেতে হয় তাদের। ৮ ওভারের শেষে ইংল্যান্ড তাদের প্রথম উইকেট পায়। ১৩.২ ওভারে ১৪৩ রানের মাথায় দ্বিতীয় উইকেট তোলেন আদিল রাশিদ। ভারতের রানের গতি মন্থর করতে একেবারেই ব্যর্থ হন মরগ্যান অ্যান্ড কোং।

ব্যাটিং এ আজ রীতিমতো ঝড় তোলে ভারত। এখন ২২৫ রানের লক্ষ্য ইংল্যান্ড কিভাবে চেস করে সেটাই দেখার। ভারতের বোলিং এ নটরাজনে

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026