খেলা

IND s NZ : দ্বিতীয় দিনেই ২৩৫ রানে অলআউট নিউজিল্যান্ড, শামির চার উইকেট

দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনেই ২৩৫ রানে অলআউট নিউজিল্যান্ড। ভারতের প্রথম ইনিংসের ২৪২ রানের জবাবে ২৩৫ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে ৭ রানের লিড পেলো ভারত। নিউজিল্যান্ডের তরফে সর্বোচ্চ রান করেছেন ওপেন করতে নাম টম ল্যথাম। ওপেন করতে নেমে ৫২ রান করে শামির বলে বোল্ড হন তিনি। ভারতের তরফে চারটি উইকেট নেন শামি, তিনটি উইকেট নেন বুমরাহ। দুটি উইকেট নেন জাডেজা এবং একটি উইকেট নেন উমেশ যাদব।

প্রথম দিনে টসে হেরে ব্যাটিং করার পর মাত্র ২৪২ রানে অলআউট হয়ে যায় ভারতীয় দল। দলের হয়ে হাফ সেঞ্চুরি করেন তিন ব্যাটসম্যান। পৃথ্বী শ, হনুমা বিহারী এবং চেতেশ্বর পূজারা হাফ সেঞ্চুরি করেন। সর্বোচ্চ রান হনুমা বিহারীর (৫৫)। জবাবে ব্যাট করতে নেমে প্রথমদিনের শেষে নিউজিল্যান্ডের টম ব্লান্ডল ২৯ এবং টম ল্যাথাম ২৭ রানে অপরাজিত ছিলেন।

আরও পড়ুন : শেষ আইপিএল খেলবে এই তিন তারকা ক্রিকেটার

দ্বিতীয় দিনের শুরুতেই নিউজিল্যান্ডের উইকেট পড়তে থাকে। ৬৬ রানের মাথায় টম ব্লান্ডল আউট হতেই নিউজিল্যান্ডের ইনিংসের পতন শুরু হয়। অধিনায়ক কেন উইলিয়ামসনও এই ম্যাচে রান পাননি। নয় নম্বরে নামা কাইল জেমিসেনের ৪৯ রানের দৌলতে ২৩৫ পর্যন্ত পৌঁছয় কিউইরা। ভারতের হাতে লিড এখন ৭ রানের। দ্বিতীয় দিনে নীল ওয়াগনারকে আউট করার পথে একটি অসাধারণ ক্যাচ নেন রবীন্দ্র জাদেজা, যেটিকে ইতিমধ্যেই বলা হচ্ছে সর্বকালের অন্যতম সেরা ক্যাচ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026