খেলা

Team India: ধ্বংসের মুখে হার্দিক পান্ডিয়ার ক্যারিয়ার! দ্রাবিড়-রোহিতের বিশ্বস্ত হয়ে উঠছেন এই ধ্বংসাত্মক ক্রিকেটার

গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে ইন্দোরের ৯০ রানের বিরাট ব্যবধানে জয় পেয়েছে টিম ইন্ডিয়া। এর সাথে সাথে ঘরের মাঠে ৩-০ ব্যবধানে বিশ্বের সেরা দলকে পরাস্ত করার গৌরব অর্জন করেছে ভারত। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমে ব্যাটিং করতে নেমে ভারতীয় দলের ওপেনার শুভমান গিল এবং অধিনায়ক রোহিত শর্মা ব্যক্তিগত শত রানের ইনিংস খেলে মাঠ ত্যাগ করেন। দুই ওপেনারের ধ্বংসাত্মক ইনিংসের ফলে ভারত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৮৫ রান করতে সক্ষম হয়। ৩৮৬ রানের বিশাল লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ২৯৫ রানে সবকটি উইকেট হারিয়ে ফেলে নিউজিল্যান্ড।

এদিন ভারতের হয়ে ধ্বংসাত্মক পারফরম্যান্স করেছেন অলরাউন্ডার শার্দুল ঠাকুর। ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতে বিরোধী শিবিরকে একাই ধ্বংস করেছেন ডান হাতেই এই মিডিয়াম পেসার। প্রথম এই ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করে ১৭ বলে ২৫ রান করেন। শার্দুল ঠাকুরের এই ছোট ঝড়ো ইনিংসে ছিল ১টি ছক্কা ও ৩টি চার। এর পরে, শার্দুল ঠাকুর আশ্চর্যজনক বোলিং দেখিয়ে ৩ উইকেট নেন, যা পুরো ম্যাচের ফলাফল ঘুরিয়ে দেয়।

শার্দুল ঠাকুর নিউজিল্যান্ডের সবচেয়ে বিপজ্জনক তিন ব্যাটসম্যান ড্যারেল মিচেল (২৪), অধিনায়ক টম ল্যাথাম (০) এবং গ্লেন ফিলিপসকে (৫) আউট করে নিউজিল্যান্ড দলের মিডল অর্ডার ধ্বংস করেন। ফলশ্রুতিতে ৯০ রানের বিরাট ব্যবধানে জয় নিশ্চিত করে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করে ভারত।

এদিকে শার্দুল ঠাকুরের দুর্দান্ত ফর্ম দেখে ভিতিগ্রস্ত হয়ে পড়েছেন ভারতের ক্রিকেটপ্রেমীরা। বলের সাথে সাথে দুর্দান্ত ব্যাটিংও করছেন শার্দুল ঠাকুর, ফলশ্রুতিতে এর প্রভাব যে হার্দিক পান্ডিয়ার ক্যারিয়ারে পড়তে চলেছে তা আর বলে দিতে হয় না। উল্লেখ্য, হার্দিক পান্ডিয়া বর্তমানে ওডিআই এবং টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতের প্রতিনিধিত্ব করলেও টেস্টের জন্য পুরোপুরি ফিট নন তিনি। সেখানে শার্দুল ঠাকুর ক্রিকেটের তিন ফরম্যাটেই ভারতের প্রতিনিধিত্ব করছেন। আর এই কারণে স্বাভাবিকভাবে হার্দিক পান্ডিয়ার অন্যতম প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছেন তিনি।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026