খেলা

আজ কি ভারত-পাকিস্তানের ম্যাচ হবে না? এই আপডেট ভক্তের হৃদয় ভেঙেছে – IND VS PAK MATCH

চলমানরত এশিয়া কাপে যেন দুর্ভাগ্য হাতছাড়া হচ্ছে না ভারতীয় দলের। প্রত্যেকটি ম্যাচই বৃষ্টির কারণে বিঘ্নিত হয়েছে টিম ইন্ডিয়ার। গ্রুপ পর্যায়ে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচ অমিমাংসিত অবস্থায় শেষ হলেও নেপালের বিরুদ্ধে মাত্র ২৩ ওভার খেলার সুযোগ পেয়েছিল বিরাট কোহলিরা। এই নিবন্ধে আমরা আপনাদের বলে রাখি, আজ সুপার-৪ এর তৃতীয় ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামবে ভারত। তবে বিভিন্ন প্রকাশিত খবর অনুসারে জানা যাচ্ছে, আজকে অনুষ্ঠিত হবে না ভারত-পাকিস্তান ম্যাচ।

আজ্ঞে হ্যাঁ, শ্রীলংকার আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, ভারত-পাকিস্তান বৃষ্টির কারণে বিঘ্নত হতে পারে। কারণ, আজ কলম্বোতে ৯০ শতাংশ বৃষ্টি হওয়ার সম্ভাবনা ঘোষণা করেছে আবহাওয়া দপ্তর। আমরা আপনাদের বলে রাখি, আজ কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ভারত-পাকিস্তান ম্যাচ। তবে সন্ধ্যা ৭টা পর্যন্ত টানা বৃষ্টি হওয়ার কারণে সেই ম্যাচ বাতিল বলে ঘোষণা করা হতে পারে।

এখানেই শেষ নয়, বৃষ্টির কারণে ইতিপূর্বে একটি “রিজার্ভ ডে” ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। যদি আজ ভারত-পাকিস্তান ম্যাচ মাঠে না গড়ায় তবে সেই ম্যাচ আগামীকাল আয়োজন করা হবে বলে জানানো হয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের তরফ থেকে। তবে আগামীকালও কলম্বোতে মুষলধারে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। উল্লেখ্য, ইতিমধ্যে সুপার-৪ এর প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়ে জয় নিশ্চিত করেছে পাকিস্তান। ফলে আজকের ম্যাচে ভারত-পাকিস্তান মুখোমুখি না হলে টিম ইন্ডিয়ার জন্য ফাইনাল খেলা একরকম অসম্ভব হয়ে পড়বে।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026