খেলা

IND vs PAK: পাকিস্তানের কাছে হেরে ধ্বংসের মুখে ক্যারিয়ার, টিম ইন্ডিয়ার জন্য বোঝা হয়ে উঠেছেন এই পেসার

এশিয়া কাপের সুপার-৪ এর উত্তেজনামূলক ম্যাচে গতকাল পাকিস্তানের কাছে ৫ উইকেটে পরাজিত হয়েছে ভারত। টসে হেরে প্রথমে ব্যাটিং করে ভারত নির্ধারিত ওভারের ১৮১ রানের বিশাল লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হলেও বল হাতে ভারতীয় পেসারদের ব্যর্থতার কারণে ৫ উইকেট হাতে রেখে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিতে সক্ষম হয় পাকিস্তান। যদিও প্রথম থেকে ম্যাচ ভারতের অনুকূলে থাকলেও ১৯তম ওভারে সমস্ত পরিসংখ্যান পাল্টে যায়। আর পাকিস্তানের বিরুদ্ধে ভারতের পরাজয়ের পেছনে সবচেয়ে বড় খলনায়ক হিসেবে উঠে এসেছে ভারতের তারকা ক্রিকেটার ভুবনেশ্বর কুমারের নাম।

মনে করা হচ্ছে, পাকিস্তানের বিরুদ্ধে চরম ফ্লপ হওয়ার পর জাতীয় দল থেকে বাদ পড়তে পারেন তিনি। চলতি এশিয়া কাপে ভারতীয় দলের জন্য একমাত্র তারকা পেসার তিনি। তবে পাকিস্তানের বিরুদ্ধে তার হতাশা জনক পারফরমেন্স তার ক্যারিয়ার ধ্বংসের মুখে নিয়ে যেতে পারে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। ম্যাচ যখন ভারতের হাতে তখন ১৯তম ওভারে এসে বেপরোয়া বোলিং করেন ভুবনেশ্বর কুমার। ওই ওভারে ১৯ রান খরচ করে ম্যাচ পাকিস্তানের হাতে তুলে দেন তিনি।

সুপার-৪ এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে ৪ ওভার বোলিং করে ৪০ রান খরচ করে একটি মাত্র উইকেট দখল করেন ভুবেনশ্বর কুমার। মনে করা হচ্ছে, আসন্ন দিনে ভারতীয় দল থেকে বাদ পড়তে পারেন তিনি। আপনাদের জানিয়ে রাখি, ভুবনেশ্বর কুমার ইতিমধ্যেই টেস্ট ও ওয়ানডে দল থেকে ছিটকে গেছেন। এখন টি-টোয়েন্টি দলে তার জায়গাও শঙ্কায় রয়েছে। ভুবনেশ্বর কুমার ভারতের হয়ে ২১টি টেস্ট ম্যাচে ৬৩ উইকেট, ১২১টি ওয়ানডেতে ১৪১টি উইকেট এবং ৭৫টি টি-টোয়েন্টি ম্যাচে ৭৯টি উইকেট নিয়েছেন। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্বে তার এমন হতাশা জনক পারফরম্যান্স নির্বাচকদের জন্য দল নির্বাচন আরও কঠিন করে দিয়েছে।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026