খেলা

IND vs PAK: পাক-ভারত ম্যাচের আগেই সুখবর, ভারতীয় দলে প্রবেশ করছেন এই ধ্বংসাত্মক ক্রিকেটার

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ২০২৩ ওডিআই বিশ্বকাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচটি মাঠে গড়াতে চলেছে। আজ গুজরাটের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে পরস্পরের মুখোমুখি হবে চির প্রতিদ্বন্দ্বী দুই দল ভারত-পাকিস্তান। টানটান উত্তেজনাপূর্ণ এই ম্যাচের আগেই পুরো শহর ঘিরে ফেলা হয়েছে কঠোর নিরাপত্তায়। পাশাপাশি, অতিরিক্ত কয়েক হাজার নিরাপত্তা কর্মী মোতায়ন করা হয়েছে বিশেষ এই ম্যাচটিকে ঘিরে।

বিশ্বকাপের সময়সূচি ঘোষণা হওয়ার পর থেকে ক্রিকেটপ্রেমীরা অপেক্ষা করে রয়েছেন আজকের এই দিনটির জন্য। নিবন্ধের শুরুতে আমরা আপনাদের বলে রাখি, ইতিপূর্বে বিশ্বকাপের ময়দানে ভারত এবং পাকিস্তানের মধ্যে এখনও পর্যন্ত মোট ৭টি ম্যাচ খেলা হয়েছে, যার মধ্যে সবকটি ম্যাচে জয় নিশ্চিত করেছে টিম ইন্ডিয়া। ভারত ১৯৯২, ১৯৯৬, ১৯৯৯, ২০০৩, ২০১১, ২০১৫ এবং সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে পাকিস্তানকে খারাপ ভাবে পরাজিত করেছে ভারত।

ফলে আজকের এই উত্তেজনাপূর্ণ ম্যাচটি দুই দলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আপনাদের জানিয়ে রাখি, ইতিপূর্বে ভারত এবং পাকিস্তান নিজেদের প্রথম ২টি ম্যাচে জয়লাভ করেছে। ফলে আজকের ম্যাচে যে কঠিনতম প্রতিদ্বন্দ্বিতা হবে, সে কথা বলে দিতে হয় না। চলতি বিশ্বকাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ম্যাচে দুই দলে নিজেদের সেরা একাদশ লক্ষ্য করা যাবে বলেও মনে করা হচ্ছে।

বিশেষ করে ভারতীয় দলে ওপেনিং কম্বিনেশনে সেরা খেলোয়াড় প্রবেশ করতে পারেন বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। ডেঙ্গুতে আক্রান্ত হওয়া শুভমান গিল ইতিমধ্যে দলে প্রত্যাবর্তন করেছেন। বিশ্বকাপের প্রথম দুটি ম্যাচ খেলতে না পারলেও আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে তার উপস্থিতি নিশ্চিত বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার জন্য ইতিমধ্যে তাকে কয়েক ঘণ্টা অনুশীলন করতেও দেখা গেছে। ফলে স্বাভাবিকভাবেই আজকের ম্যাচে তার উপস্থিতি এক প্রকার নিশ্চিত বলেই ধরে নেওয়া হচ্ছে।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026