খেলা

IND vs RSA: বিশ্রামে হার্দিক পান্ডিয়া, প্রোটিয়া সিরিজে ডাক পেলেন বিধ্বংসী এই ক্রিকেটার

টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়াকে নাস্তানাবুদ করে এখন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামতে প্রস্তুত ভারতীয় দল। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্বে এটাই ভারতের শেষ t20 সিরিজ। অস্ট্রেলিয়া সিরিজ শেষ এদিন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের জন্য ভারতীয় স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই। যেখানে একাধিক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

আসন্ন প্রোটিয়া সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে ভারতের সেরা অলরাউন্ড হার্দিক পান্ডিয়াকে। সেই সঙ্গে হার্দিক পান্ডিয়ার জায়গায় দলে নেওয়া হয়েছে তরুণ অলরাউন্ডার শাহবাজ আহমেদকে। এছাড়াও আরও বেশ কিছু পরিবর্তন করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। দক্ষিণ আফ্রিকা সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে অফ-ফর্মে থাকা দীপক হুডাকে। তার জায়গায় শ্রেয়াস আইয়ারকে ভারতীয় দলে রেখেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের দল নির্বাচক সদস্যরা। পাশাপাশি অস্ট্রেলিয়া সিরিজে ভারতীয় দলে অন্তর্ভুক্ত হওয়া উমেশ যাদবকে আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজের অংশ করেছে টিম ম্যানেজমেন্ট।

আপনাদের জানিয়ে রাখি, আসন্ন দ্বিপাক্ষিক সিরিজে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। যার মধ্যে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি ২৮শে সেপ্টেম্বর তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। পাশাপাশি সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি ২রা অক্টোবর গুয়াহাটির বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে এবং তৃতীয় ম্যাচটি ৪ঠা অক্টোবর ইন্দোরের হোলকার ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। প্রতিটা ম্যাচই ভারতীয় সময় সন্ধ্যা ৭টা থেকে অনুষ্ঠিত হবে।

সূত্রের খবর, দক্ষিণ আফ্রিকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটি ম্যাচে ভারতের তারকা ক্রিকেটাররা ২২ গজের লড়াইয়ে নামলেও ৪ঠা অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া সিরিজের শেষ ম্যাচে ভারতীয় বি দল মাঠে নামবে। কারণ, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগামী ৫ই অক্টোবর অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে উড্ডায়ন করবে টিম ইন্ডিয়া।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026