খেলা

এশিয়া কাপের ফাইনালে আজ মুখোমুখি ভারত-শ্রীলংকা, দেখে নিন সমীকরণে কোন দল এগিয়ে – ASIA CUP FINAL

আজ ২২ গজের মহারণে শক্তিশালী শ্রীলংকার বিপক্ষে এশিয়া কাপের ফাইনাল ম্যাচ খেলতে নামবে টিম ইন্ডিয়া। সুপার-৪ এর গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তান এবং বাংলাদেশকে হারিয়ে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে শ্রীলংকা। অন্যদিকে, পাকিস্তান এবং শ্রীলঙ্কাকে পরাজিত করে প্রথম দল হিসেবে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে রোহিত শর্মার নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। আজ কলম্বোর আর প্রেমাদাসা আন্তর্জাতিক স্টেডিয়ামে এশিয়া কাপের মেগা ফাইনালে মুখোমুখি হবে শক্তিশালী এই দুই দেশ।

তবে ফাইনাল ম্যাচে ভারত-শ্রীলঙ্কা মুখোমুখি হওয়ার আগে এক নজরে দেখে নেওয়া যাক বিগত দিনে দুই দলের সমীকরণ-

যদি এশিয়া কাপের পরিপ্রেক্ষিতে বলি, তবে বিগত বছরগুলোতে সর্বমোট ৭ বার এশিয়া কাপের মেগা ফাইনালে মুখোমুখি হয়েছে ভারত-শ্রীলংকা। উল্লেখ্য, ১৯৮৮ সালে দুই দলের মধ্যে প্রথম বার এশিয়া কাপের ফাইনাল খেলা হয়েছিল, যেখানে টিম ইন্ডিয়া জিতেছিল। এরপর বারবার সংঘর্ষের মধ্যে জড়িয়েছে এই দুই দল। এখনও পর্যন্ত সর্বমোট ৭ বার মেগাফাইনাল খেলে চারবার শিরোপা জয়ের গৌরব নিজেদের করে নিয়েছে টিম ইন্ডিয়া। অন্যদিকে, তিনবার এই গৌরব অর্জন করেছে শ্রীলংকা। ফলে আজকের ম্যাচে দুই দলের টক্কর চোখে পড়ার মতো হবে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

মেগা ফাইনালে ভারতের সম্ভাব্য একাদশ-
রোহিত শর্মা (C), শুভমান গিল, বিরাট কোহলি, ঈশান কিশান, কেএল রাহুল (WK), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, জসপ্রিত বুমরাহ, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ।

মেগা ফাইনালে শ্রীলংকার সম্ভাব্য একাদশ-
পথুম নিসাঙ্কা, কুসল পেরেরা, কুসল মেন্ডিস (WK), সাদিরা সামারাউইক্রমা, চরিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা (C), দুনিথ ওয়েললাগে, দুশান হেমন্ত, কাসুন রাজিথা, মাথিশা পাথিরানা।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026