ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্ণ হতে চলেছে এবং ভারত সম্প্রতি ৭৬ তম স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি নিতে শুরু করেছে। এর অংশ হিসেবে হর ঘর তিরঙ্গা প্রচারঅভিযানের ২.০ এর অংশ হিসেবে সারাদেশে পোস্ট অফিসে ভারতীয় জাতীয় পতাকা বিক্রি করা হচ্ছে। ভারত সরকার দেশের সমস্ত নাগরিক কে তাদের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করতে উৎসাহিত করছে। এর জন্য একটা প্রচার ও শুরু করেছে ভারত সরকার। পোর্টালের মাধ্যমে জাতীয় পতাকা অনলাইনে বিক্রির ঘোষণা শুরু করে দিয়েছে।
অল ইন্ডিয়া রেডিও নিউজ এর অফিসিয়াল টুইটার অনুসারে ইন্ডিয়া পোস্ট অফিস তার ১.৬০ লক্ষ পোস্ট অফিসের মাধ্যমে প্রতিটি বাড়িতে তিরঙ্গা উদযাপনের জন্য জাতীয় পতাকা বিক্রি করবে। সরকার ১৩ থেকে ১৫ আগস্ট এর মধ্যে প্রতি ঘরে তেরঙ্গা প্রচার চালাচ্ছে। ডাক বিভাগের পোস্ট অফিস সুবিধার মাধ্যমেও নাগরিকরা জাতীয় পতাকা কিনতে পারবেন বলে জানা যাচ্ছে। ১৩ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত প্রতি বাড়িতে তেরঙ্গা প্রচার চালানো হবে বলে জানা যাচ্ছে।
পোস্ট অফিসের ওয়েবসাইটে গিয়ে আপনি হর ঘর তিরঙ্গা লিংকে ক্লিক করুন। এরপর আইটেমসের সেকশনে গিয়ে জাতীয় পতাকা অপশনে ক্লিক করুন এবং সেখানে বাই নাও অপশনে ক্লিক করে আপনার মোবাইল নম্বর দিন। তারপরে ওটিপি যাচাই করে প্রসিড ফর পেমেন্ট বিকল্পে ক্লিক করুন। পেমেন্টের পছন্দসই মোড ব্যবহার করে ২৫ টাকা দিন। তাহলেই আপনার বাড়িতে পৌঁছে যাবে জাতীয় পতাকা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…