নিউজ

ফের হোয়াটসঅ্যাপকে কড়া হুঁশিয়ারি দিল ভারত, কী বলা হয়েছে দেখে নিন

নয়াদিল্লি: নতুন বছরে জনপ্রিয় মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ (Whatsapp) তাদের প্ল্যাটফর্ম ব্যবহার করতে প্রাইভেসি পলিসিতে (Privacy Policy) যে পরিবর্তন এনেছে, তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে, এমনটাই জানিয়েছে ভারত (India)। হোয়াটসঅ্যাপকে সাফ জানানো হয়েছে আরোপিত শর্তাদি ভারতীয় ব্যবহারকারীরা তাঁদের পছন্দ মত বেছে নেবে।

হোয়াটসঅ্যাপের এই নয়া নীতিতে সমস্যা তৈরি হয়। যেখানে বলা হয় এই অ্যাপ থেকে প্রাপ্ত তথ্য ফেসবুকের সঙ্গেও শেয়ার করতে পারে। এমনিতেই হোয়াটসঅ্যাপের স্টেটাস সরাসরি ফেসবুক স্টোরিজ-এ দেওয়ার ফিচার আগেই এনেছে হোয়াটসঅ্যাপ। যদিও তথ্য প্রযুক্তি মন্ত্রকের তরফে বলা হয়, ফেসবুক মালিকাধীন এই সংস্থার প্রস্তাবিত পরিবর্তন ভারতীয়দের না-পসন্দ এবং দেশের জন্য উদ্বেগের।

ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার এই মর্মে হোয়াটসঅ্যাপ প্রধান উইল ক্যাথকার্টকে ১৮ জানুরারি একটি ইমেলও পাঠান হয়। সংবাদসংস্থা রয়টার্স জানায় চিঠিতে এও লেখা হয়েছে, “প্রস্তাবিত পরিবর্তনগুলি প্রত্যাহারের নির্দেশ দেওয়া হচ্ছে।” জনপ্রিয় এই মেসেজিং অ্যাপের তরফে একটি বিবৃতি দিয়ে জানান হয় ভুল তথ্য ছড়িয়ে পড়ছে। যা নিয়ে বিভ্রান্ত হওয়ার কারণ নেই। বরং তাঁরা এই নীতি নিয়ে কাজ করে চলেছে।

উল্লেখ্য, ভারতের ব্যবসায়িক বাজার ধরতে ক্যালিফোর্নিয়া ভিত্তিক ফেসবুক গত বছর ভারতীয় সংস্থা রিলায়েন্সের ডিজিটাল ইউনিটে ৫০ কোটি ডলার বিনিয়োগ করেছিল। লক্ষ্য ছিল একটাই যাতে লক্ষ লক্ষ দোকান মালিকরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ডিজিটাল পেমেন্ট ব্যবহার করে। ভারতে নিজেদেরকে পেমেন্ট অ্যাপ হিসেবেও তৈরি করতে চায় হোয়াটসআপ।

এদিকে, হোয়াটসঅ্যাপের প্রাইভেসি পলিসিতে ‘অস্বচ্ছ্তার’ জন্য অনেক ব্যবহারকারী ইতিমধ্যেই টেলিগ্রাম এবং সিগন্যালের মত অ্যাপ ব্যবহার করা শুরু করে দিয়েছে। প্রযুক্তি বিষয়ক মন্ত্রকের চিঠিতে বলা হয়েছে, এটি “অত্যন্ত উদ্বেগের বিষয়” যে ফেসবুক সংস্থাগুলির সঙ্গে এই তথ্য ভাগ করে নেওয়া ভারতীয় হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের পছন্দ হয়নি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026