নিউজ

প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতার হাত বাড়াল ভারত ও আমেরিকা

ওয়াশিংটন: একদিকে যখন ভারত-চিন সীমান্তে উত্তেজনা অব্যাহত, তখন প্রতিরক্ষা ক্ষেত্রে প্রযুক্তিগত সহায়তা বাড়াতে দ্বিপাক্ষিক আলোচনা চালিয়ে যেতে সম্মত হল ভারত ও আমেরিকা। করোনা পরিস্থিতিতে এই প্রথম দুই দেশের মধ্যে এ নিয়ে ভার্চুয়াল বৈঠক হয়। মঙ্গলবার সেই বৈঠকেই এক বিবৃতিতে স্বাক্ষর করেন ভারতের তরফ থেকে প্রতিরক্ষা মন্ত্রকের উৎপাদন সংক্রান্ত বিভাগের সচিব রাজ কুমার এবং মার্কিন প্রতিরক্ষা প-সচিব এলেন লর্ড।

মঙ্গলবার দু’দেশের মধ্যে ডিফেন্স টেকনোলজি ও ট্রেড ইনিশিয়েটিভের দশম গ্রুপ মিটিং হয়। প্রতিটি ক্ষেত্রে প্রযুক্তিগত সহায়তা বাড়ানোর ক্ষেত্রে সহমত পোষণ করেছে দুই দেশ। এছাড়া যে সমস্ত প্রকল্প দুই দেশের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়ে চলছে সেগুলিও যত সম্ভব তাড়াতাড়ি শেষ করার কথা এদিন মিটিং-এ বলা হয়েছে।

দুই দেশের মধ্যে প্রযুক্তিগত সহায়তা বাড়লে তা স্থল, নৌ ও আকাশপথ সবদিকেই সমানভাবে উন্নতি করবে বলে মনে করছে দুই দেশের কূটনৈতিক মহল। এমনকি ভারত-চিন সীমান্তে উত্তেজনার আবহে এরকম আলোচনা ভারত ও আমেরিকার মধ্যে যথেষ্ট যুক্তিপূর্ণ বলেও মনে করা হচ্ছে। এতে দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক আরও ভালোর দিকে যাবে বলেই সকলের ধারণা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026