হাতে বাকি আর মাত্র কয়েকটা দিন। ইতিমধ্যে ভারতীয় প্রিমিয়ার লিগের মেগা আসর শেষ করে স্কোয়াডে থাকা ক্রিকেটাররা সুদূর ইংল্যান্ডের উদ্দেশ্যে পাড়ি জমিয়েছেন। যদিও বিরাট কোহলিরা প্লে-অফে পৌঁছাতে না পেরে অনেক আগেই ইংল্যান্ডে পৌঁছেছেন। এমনকি সবুজ গ্রাউন্ডে অনুশীলন শুরু করেছেন ভারতের একাধিক তারকা ক্রিকেটার।
এদিকে আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে দুশ্চিন্তার অন্ত নেই ভারতীয় ক্রিকেট বোর্ডের। কারণ চোটের কারণে ইতিমধ্যে শ্রেয়াস আইয়ার, ঋষভ পন্থ, জসপ্রিত বুমরাহর মত ক্রিকেটারদের হারিয়েছে ভারতীয় দল। ফলে বাধ্য হয়ে নতুন করে দল সাজাতে হয়েছে বিসিসিআইয়ের। যেখানে একাধিক তরুণ ক্রিকেটারকে দেওয়া হয়েছে সুযোগ।
ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে চূড়ান্ত স্কোয়াড প্রকাশ করার পরপরই বড় ভবিষ্যৎবাণী করেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার রিকি পন্টিং। ভারতীয় স্কোয়াডে থাকা তরুণ উইকেট রক্ষক ব্যাটসম্যান ঈশান কিষাণকে নিয়ে তিনি বলেন,’এই ক্রিকেটারের লাল বলের খেলায় খুব শীঘ্রই সুযোগ পাওয়া উচিত। এর ক্ষমতা রয়েছে যেকোনো সময় ভারতের জন্য ‘এক্স ফ্যাক্টর’ হয়ে ওঠার। ভারতীয় দল যখন অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলবে তখন ঈশান কিষাণকে নিয়েই ভারতের শক্তিশালী দল সম্পূর্ণ হবে।’
এক নজরে দেখে নিন, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ উপলক্ষে ভারতের শক্তিশালী স্কোয়াড- রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, ঈশান কিশাণ, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, শ্রীকর ভরত (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দূল ঠাকুর, মোহম্মদ সামি, মোহম্মদ সিরাজ, উমেশ যাদব ও জয়দেব উনাদকট।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…