গুজরাট: নবনির্মিত মোতেরা স্টেডিয়ামে (Motera Stadium) খেলার জন্য মুখিয়ে রয়েছে ভারত (India) ও ইংল্যান্ড (England) দুই দলের পেসাররা। বিশ্বের বৃহত্তম স্টেডিয়ামের খেলবেন ভেবেই উত্তেজিত ইংরেজ পেসাররা। স্টুয়ার্ট ব্রড জানান, দর্শকদের চিৎকারের বিচারে ঐতিহ্যশালী মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডকেও (MCG) ছাপিয়ে যেতে পারে এক লক্ষ ১০ হাজার দর্শকাসনের মোতেরা।
তিনি নিজকলমে লেখেন, “মানতেই হচ্ছে, বিশ্বের সব থেকে বড় স্টেডিয়াম মোতেরা এতটাই সুন্দর যে খালি থাকলেও এর আলাদা মাহাত্ম্য বোঝা যাচ্ছে। মনে হচ্ছে এটা কলোসিয়ামের মতো। বুধবার এর অর্ধেক ভর্তি হলে, অর্থাৎ ৫৫ হাজার লোক এলে কী রকম লাগবে সেটাই ভাবছি। আর এক লক্ষ ১০ হাজার লোক যদি বছরের শেষে বিশ্বকাপ ম্যাচে আসে, আমার মনে হয় না নিজেদের মধ্যে কোনও কথা শুনতে পাব।” সাথে যোগ করেছেন, “এমসিজি-তে ২০১৭-১৮ মরশুমে অ্যাশেজে যেদিন ডেভিড ওয়ার্নার ৯৯ রানে ব্যাট করছিল, সেদিন সবথেকে বেশি চিৎকার শুনতে পেয়েছিলাম। পরের বলে ও শতরান করতে যে চিৎকার হয়েছিল তা অবিশ্বাস্য। তবে আমার ধারণা, এই মাঠে সেই চিৎকার ছাপিয়ে যাওয়ার সমস্ত সম্ভাবনা রয়েছে। এমনকি মাঠে ১০ হাজার লোক থাকলেও সেটা ফাঁকা মাঠে খেলার থেকে অনেক আলাদা মনে হয়।”
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…