এবার চিনকে বিপাকে ফেলতে রাশিয়ার সঙ্গে অস্ত্র চুক্তি নিয়ে সম্পর্ক মজবুত করল রাশিয়া ও নয়াদিল্লি। কয়েকদিন আগে চিন ও ভারতীয় সেনাবাহিনীর সংঘর্ষে ২০ জন ভারতীয় জওয়ান শহীদ হন। লাদাখের গালোয়ান উপত্যকায় এই সংঘর্ষ বাঁধে। যার ফলে ভারতীয় সেনাবাহিনীর অপূরণীয় ক্ষতি হয়। এবার রাশিয়ার অস্ত্র চুক্তি সমর্থন যে ভারতকে আরও আন্তর্জাতিক স্তরে সম্পর্ক মজবুত করবে তা বলার অপেক্ষা রাখে না। বর্তমানে রাশিয়া সফরে রয়েছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং রাশিয়ার কাছে মিসাইল ডিফেন্স সিস্টেম দ্রুত দেওয়ার কথা জানিয়েছেন। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে রাশিয়ার ডেপুটি ডিরেক্টর ভ্লাদিমির দ্রঝভ জানিয়েছিলেন, আগামী ২০২১ সালের মধ্যে এস-৪০০ সিস্টেম পেয়ে যাবে ভারত। তবে কিছু দিন আগে চিন ও ভারত সীমান্তে ঘটে যাওয়া সংঘর্ষের পর এরমধ্যেই ওই অস্ত্র পেতে চাইছে নয়াদিল্লি।
২০১৮ সালে অক্টোবর মাসে রাশিয়ার সঙ্গে ৫৪৩ কোটি মার্কিন ডলারের চুক্তি করে ভারত। সেই চুক্তিরই নিশ্চয়তা দেওয়া হয়েছে প্রতিরক্ষা মন্ত্রীর এই সফরে। অপরদিকে চিনের স্টেট মিডিয়া পিপলস ডেলি চায়নার অফিসিয়াল পেজ থেকে রাশিয়াকে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এমুহূর্তে ভারতের হাতে অস্ত্র না দিতে। তবে চিনের এই কথায় বিশেষ পাত্তা দেয়নি রাশিয়া। রাশিয়ার সঙ্গে অস্ত্র চুক্তির পর ভারতের হাতে আসছে ফাইটার জেট Su-30 ও Mig-29, নৌসেনার যুদ্ধজাহাজ, সাবমেরিন ও টি-৯০ যুদ্ধ ট্যাঙ্ক।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…