নিউজ

করোনা আতঙ্কের মাঝেও পুলওয়ামায় জঙ্গিদের গুলি, পাল্টা হামলা ভারতের

গোটা বিশ্বজুড়ে করোনা আতঙ্কের মাঝেও বন্ধ নেই গুলি-বোমা। গুলি চলল পুলওয়ামায়। করোনায় ভারতের তুলনায় আরও ভয়ানক পাকিস্তানের অবস্থা, আক্রান্তের সংখ্যা একহাজার অধিক, একশোর বেশি মানুষ মারা গেছে, তারপরেও যুদ্ধবিরতি লঙ্ঘন থেকে জঙ্গিদের গুলিবর্ষণ বন্ধ হয়না।

বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় ফের জঙ্গিরা গুলি চালায়, পাল্টা হামলা ভারতীয় সেনার। বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা নাগাদ সিআরপিএফের ১৮৩ নম্বর ব্যাটেলিয়ান পুলওয়ামায় রুটিন টহল দেওয়ার সময় গুলি চালানো হয় সিআরপিএফ জওয়ানদের লক্ষ্য করে। গুলি চলে প্রায় ছ’রাউন্ড গুলি,জঙ্গিরা একটি মোটর সাইকেলে চেপে আসে বলে জানা যায়। তবে ভারতীয় সেনাবাহিনীও এর জবাব দিয়েছে।

বৃহস্পতিবারের এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই তবে নিরাপত্তাবাহিনীর তল্লাশী চালাচ্ছে জঙ্গিদের খুঁজতে। করোনা আতঙ্ক গোটা বিশ্বের ন্যায় ভারতেও সৃষ্টি করছে ভয়, কাশ্মীরেও করোনায় মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার গভীর রাতে কাশ্মীরের হায়দারপোড়ার এক বৃদ্ধ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন, বৃহস্পতিবার সন্ধ্যায় এক তিনমাসের কাশ্মীরি শিশু করোনা আক্রান্ত হওয়ার খবর মিলেছে। বিশ্ব জুড়ে ভয়াবহ পরিস্থিতিতেও বোমা হামলা চলছে উপত্যকায়।

দু’দিন আগেও প্রধানমন্ত্রীর ভাষণ দেওয়ার দিন রাত সওয়া আটটা নাগাদ যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাকিস্তান এবং হামলা চালায়,তারপর পাল্টা জবাব দেয় ভারতীয় সেনা। ২০১৯-এর ১৪ ফেব্রুয়ারি দিনটির কথা ভেবে আজও আতঙ্কিত হন বহু মানুষ, পুলওয়াতে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনায় মৃত্যু হয়েছিল ৪২ জন ভারতীয় জওয়ানের।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026