কাশ্মীরের স্পেশ্যাল স্ট্যাটাস তুলে নেওয়ার পর থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে ভারত ও পাকিস্তান সম্পর্ক। ভারতে হামলা করার নিত্য নতুন পথ খুঁজছে পাকিস্তান৷ ইতোমধ্যেই বিভিন্ন পথে ভারতে ঢোকার চেষ্টা করছে পাকিস্তান। এবার পাকিস্তানকে সাহায্য করতে এগিয়ে এসেছে রোহিঙ্গা মুসলিম কমিউনিটি, এমনটাই জানিয়েছে ভারতের গোয়েন্দা দফতর। সঙ্গে হাত মিলিয়েছে জঙ্গি সংগঠন জইশ ই মহম্মদও৷
ভারতীয় গোয়েন্দাদের একটি রিপোর্টে বলা হয়েছে যে ভারতে ধারাবাহিক হামলার পরিকল্পনা করছে পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই। ধারাবাহিক বিস্ফোরণ করানোর জন্য মূলত তাদের টার্গেট নয়াদিল্লি৷ এছাড়াও দেশ জুড়ে বিভিন্ন জায়গার তালিকা তৈরি করেছে তারা। এই পরিকল্পনা সফল করতে আইএসআই হাত মিলিয়েছে রোহিঙ্গা মুসলিম কমিউনিটি এর সঙ্গে৷ এই কমিউনিটি বিভিন্ন জায়গা থেকে তথ্য এনে দেবে পাকিস্তানের আইএসআইকে৷ আর বিস্ফোরণ করবে জইশ জঙ্গিরা৷ পাশাপশি একই সতর্কবার্তা এসেছে বিএসএফের কাছ থেকেও৷ তাদের দেওয়া তথ্যের সঙ্গে অনেকটাই মিলে গিয়েছে ভারতীয় গোয়েন্দাদের দেওয়া তথ্য৷ সেইজন্যে সতর্কবার্তা পাঠানো হয়েছে সব রাজ্য পুলিশের সদর দফতরে৷
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…