ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা আস্তে আস্তে বাড়ছে, যার ফলে দুশ্চিন্তার ভাজ পড়েছে নানান মহলে। করোনা ভাইরাস নিয়ে ক্রমশই উদ্বেগ বাড়ছে। যার ফলে বাংলাদেশের সঙ্গে ভারতের বাস ও ট্রেন পরিষেবা স্থগিত রাখল ভারত। জানা গিয়েছে, এই স্থগিতাদেশ বহাল থাকবে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত। গত ১৩ মার্চ থেকে উত্তর ২৪ পরগণার পেট্রোপোল সীমান্তের স্থলপথ দিয়ে কোনো যাত্রীকে যাতায়াত করতে দেওয়া হবে না বলে জানিয়েছে কেন্দ্রীয় পরিবহন দফতর।
এখনো পর্যন্ত ভারতে করোনা ভাইরাসে আক্রন্তের সংখ্যা ছাড়িয়েছে ৮০। কর্ণাটকের ৭৬ বছর বয়সী এক বৃদ্ধের শরীরে কোভিড-১৯ এর নমুনা পাওয়া যায়। গত বৃহস্পতিবার তার মৃত্যু হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, দিল্লির জনকপুরের বাসিন্দা ৬৯ বছরের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে করোনা ভাইরাসের ফলে। যার ফলে ভারতে কোভিড-১৯ এর ফলে মৃত্যু বেড়ে হয়েছে ২।
আরও পড়ুন : স্পেনের পর আমেরিকা, করোনা আটকাতে জারি জাতীয় জরুরি অবস্থা
অপরদিকে বাংলাদেশ বৃহস্পতিবার থেকেই ভারতের সঙ্গে রেল পরিষেবা, নৌ এবং সড়ক পথে যাতায়াত স্থগিত রেখেছে। ১৩ মার্চ থেকে সাধারণ যাত্রীদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে পেট্রাপোল সীমান্তের স্থল বন্দর। ১৩ মার্চ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে দেশের সবচেয়ে বড় এই স্থল বন্দর৷
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…