খেলা

IND vs PAK: বিশ্বকাপে পাকিস্তানের ওপর সার্জিক্যাল স্ট্রাইক ভারতের, ৮-০ তে লজ্জার পরাজয় বাবর আজমদের

বিশ্বকাপের আসরে পাকিস্তানের কাটা ঘায়ে নুনের ছিটা দিল ভারত। ৮-০ তে পাকিস্তানকে লজ্জাজনক ভাবে হারিয়ে বিশ্বকাপের আসরে সার্জিক্যাল স্ট্রাইক করল বিরাট কোহলিরা। আমরা আপনাদের জানিয়ে রাখি, ইতিপূর্বে ভারত ১৯৯২, ১৯৯৬, ১৯৯৯, ২০০৩, ২০১১, ২০১৫, ২০১৯ সালে পাকিস্তানকে লজ্জা জনক ভাবে পরাজিত করেছিল। এবার সেই ধারা ঘরের মাটিতেও অক্ষুন্ন রাখল রোহিত শর্মার দল। আজ পাকিস্তানকে ৭ উইকেটে পরাজিত করে বিশ্ব ক্রিকেটে ইতিহাস লিখল টিম ইন্ডিয়া।

নিবন্ধের শুরুতে আমরা আপনাদের বলে রাখি, চলতি বিশ্বকাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে আজ টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। প্রত্যাশা মত ভারতীয় বোলারদের বিধ্বংসী বোলিং-এর দাপটে ৪২.৫ ওভারে মাত্র ১৯১ রানে গুটিয়ে যায় চলতি বিশ্বকাপের ফেভারিট দল পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ অধিনায়ক বাবর আজম ৫০ রানের ইনিংস খেলেন। এছাড়া ৪৯ রানের ইনিংস খেলেন মোহাম্মদ রিজওয়ান।

এদিকে, পাকিস্তানের শক্তিশালী ব্যাটিং লাইন আপ ধ্বংস করতে ভূমিকা রেখেছেন ভারতের সকল বোলারা। একমাত্র শার্দুল ঠাকুর ব্যতীত প্রত্যেকেই সমান উইকেট পেয়েছেন। জসপ্রিত বুমরাহ, হার্দিক পান্ডিয়া, মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদব এবং রবীন্দ্র জাদেজা ২টি করে উইকেট দখল করেছেন।

পাকিস্তানের দেওয়া ১৯২ রানের সহজ লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ব্যাট হাতে ঝড় তুলতে শুরু করেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ব্যক্তিগত ১৬ রানে শুভমান গিল এবং বিরাট কোহলি সাজঘরে ফিরলে শ্রেয়াস আইয়ারের সঙ্গে জুটি বেঁধে ৮৬ রানের ধ্বংসাত্মক ইনিংস খেলেন তিনি। পাশাপাশি, শ্রেয়াস আইয়ার খেলেন অপরাজিত ৫৩ রানের ইনিংস। ১৯.৩ ওভার হাতে রেখেই ৭ উইকেটে পাকিস্তানকে পরাজিত করে বিশ্ব ক্রিকেটে ইতিহাস সৃষ্টি করেছেন রোহিত শর্মারা।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026