খেলা

ফাইনালে ভারত, পাকিস্তানকে ১০ উইকেটে হারাল ভারত

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ১০ উইকেটে পর্যদুস্ত করে ফাইনালে পৌঁছালো ভারত। দক্ষিণ আফ্রিকার পোচেফস্ট্রমের সেমিফাইনাল ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। দুর্দান্ত ফর্মে থাকা ভারতীয় বোলিং লাইন আপের সামনে দাঁড়াতেই পারেনি পাকিস্তানের ব্যাটসম্যানরা। ৪৩.১ ওভারে মাত্র ১৭২ রানের মধ্যেই পাকিস্তান তাদের সবকটি উইকেট হারিয়ে বসে।

ভারতের দুই ওপেনার ব্যাটসম্যান সফলভাবে ১৭৩ রানের লক্ষ্যটি তাড়া করে ফেলে। ভারত ৩৫.২ ওভারে বিনা উইকেটে ১৭৬ রান তুলে নেয়। এটি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ভারতের টানা চতুর্থ জয় এবং পাকিস্তানের বিপক্ষে কোনো দলের সর্বোচ্চ পার্টনারশিপ। যশস্বী জয়সয়াল অনবদ্য একটি শতরান করেন। ১১৩ বলে চারটি ৬ এবং আটটি ৪ এর সাহায্যে ১০৫ রান করে অপরাজিত থাকেন। তার সঙ্গী দিব্যাংশ সাক্সেনা করেন অপরাজিত ৫৯ রান। এর আগে ৩ ওভার হাত ঘুরিয়ে ১১ রান দিয়ে একটি উইকেট দখল করেন যশস্বী। এই প্রদর্শনের জন্য ম্যাচের সেরা হয়েছেন তিনি।

*ম্যাচের সংক্ষিপ্ত স্কোর*

টসে জিতে প্রথমে ব্যাট করে পাকিস্তান

পাকিস্তান: ১৭২ অল আউট(৪২.১ ওভার), রোহেল নাজির ৬২, হায়দার আলি ৫৬, সুশান্ত মিশ্র ৩-২৮

ভারত: ১৭৬-০(৩৫.২ ওভার), যশস্বী জয়সয়াল ১০৫, দিব্যাংশ সাক্সেনা ৫৯

ভারত ১০ উইকেটে জয়ী

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026