শত্রুপক্ষের মোকাবিলা ভারতীয় সেনাকে আরো শক্তিশালী করে তোলার জন্য উদ্যোগ নিয়েছে ভারত সরকার। ঢেলে সাজানো হচ্ছে ভারতীয় সেনাবাহিনীকে। এই উদ্দেশ্যে বিশাল অংকের অর্থ বরাদ্দ করা হয়েছে। যুদ্ধবিমান গুলোকে আরো উন্নত করে তোলা হচ্ছে। দেশের যুদ্ধবিমানকে আকাশ থেকে নামানোর জন্য শক্তিশালী মিসাইল কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রকল্পের জন্য কেন্দ্র সরকার পাঁচ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
পাকিস্তান ও চিনের সেনাবাহিনীর গতিবিধির উপর নজরদারি চালাতে এই মিসাইল গুলি ব্যবহার করা হবে জানা যাচ্ছে। বায়ুসেনাকে এই বিষয়ে বার্তা দেওয়া হয়েছে। চিন ও পাকিস্তানের সেনাবাহিনীর গতিবিধি সম্পর্কে সতর্ক থাকারও নির্দেশ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মাথায় রেখে জাতীয় সুরক্ষা সংক্রান্ত কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। সূত্রের খবর, এই মিসাইল গুলি পাকিস্তান ও চিনের সীমান্তে রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। তবে কোন কোন এলাকায় রাখা হবে তা নিয়ে চূড়ান্ত গোপনীয়তা রক্ষা করছে সেনাবাহিনীর তরফে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…