নিউজ

ভারতকে হুঁশিয়ারি আমেরিকার, বাতিল করতে হবে রাশিয়ার সঙ্গে মিসাইল চুক্তি

নিউইয়র্ক: চিন (China), পাকিস্তান (Pakistan) নিয়ে চিন্তিত ভারত (Imdia) সুরক্ষার দিকটি নিয়ে কোনওরকম ফাঁক চায় না। তাই ‘বন্ধু’ রাশিয়ার (Russia) থেকে ২০১৮ সালের অক্টোবর (October) মাসে উন্নত মানের পাঁচটি এয়ার ডিফেন্স সিস্টেম (long range air defence system) এস-৪০০ কিনতে চুক্তি স্বাক্ষর করে ভারত। কিন্তু এবার সেই চুক্তি ভঙ্গ করতে নির্দেশের সুর শোনা গেল মার্কিন যুক্তরাষ্ট্র (America) প্রশাসনের গলায়।

রাশিয়ার সঙ্গে এই অস্ত্র চুক্তি প্রথম থেকেই ভালভাবে নেয়নি আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতকে এই মর্মে হুঁশিয়ারি দেন যে ভারত যদি রাশিয়ার কাছ থেকে এই অস্ত্র কেনে, তাহলে নয়াদিল্লিকে বিভিন্ন রকমের নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে।

পাশাপাশি কূটনৈতিক সম্পর্ক ঠিক রাখতে ট্রাম্প প্রশাসনের তরফে ৫০০ কোটি ডলারের এই চুক্তি বাতিল করতে বলা হয়েছে৷ আগামী সপ্তাহেই জো বাইডেন শপথ নেবেন প্রেসিডেন্ট পদে। ওয়াকিবহাল মহলের মত রুশ মিসাইল নিয়ে এই বিতর্ক চলবেই। বাইডেন প্রশাসন ভারতের জন্য নিয়ম শিথীল করতে নাও পারে।

যদিও ভারতের তরফে সাফ জানান হয় চিনের হুমকির বিরুদ্ধে লড়াই করতে হলে এই ক্ষেপণাস্ত্রগুলির প্রয়োজন রয়েছে৷ সম্প্রতি লাদাখে যেভাবে চিনা আগ্রাসন বৃদ্ধি পেয়েছে তা নিয়ে যথেষ্ট চিন্তিত ভারত৷ তবে নয়া দিল্লি আমেরিকার সঙ্গে সু-সম্পর্ক বজায় রাখতে চেষ্টা করবে তা বলাই বাহুল্য। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন, “ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বিশ্বব্যাপী কৌশলগত সম্পর্ক রয়েছে। অন্যদিকে, রাশিয়ার সঙ্গে  ভারতের একটি বিশেষ এবং সুবিধাজনক কৌশলগত সম্পর্ক রয়েছে।”

যদিও মার্কিন আধিকারিকরা বিশ্বাস করেন যে দিল্লির পুনর্বিবেচনার এখনও সময় আছে। রাশিয়ানদের সঙ্গে  এই চুক্তি যদি “কার্যকর হয়” তবে শাস্তিমূলক পদক্ষেপগুলি কেবল তখনই শুরু করবে তারা। ওয়াশিংটন নয়াদিল্লিকে বলেছে যে ভারত যদি এস -৪০০ নেয় তবে তার সিস্টেমগুলি কীভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জামের উপর প্রভাব ফেলেছে সেই দিকটিও খতিয়ে দেখা হবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026