নিউজ

ভারত গোটা বিশ্বের জন্য করোনার টিকা তৈরী করার ক্ষমতা রাখে : বিল গেটস

করোনার বিরুদ্ধে লড়ছে সমগ্র বিশ্ব। মারণ এই ভাইরাসের ভ্যাকসিন খুঁজতে চেষ্টা চালাচ্ছে একাধিক দেশ। এরই মাঝে মাইক্রোসফট কর্তা বিল গেটস বললেন, করোনার ভ্যাকসিন তৈরিতে অনেক এগিয়ে ভারতের ফার্মাসিউটিক্যাল কোম্পানি গুলি। সারা বিশ্বের কোটি কোটি মানুষের ভ্যাকসিন তৈরি করতে পারবে ভারত, বলেছেন বিল গেটস। এর আগে গত মে মাসে করোনা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ভিডিও কনফারেন্সে কথা বলার সময় বিল গেটস বলেছিলেন, করোনা মোকাবিলা এবং ভ্যাকসিনের গবেষণা দুক্ষেত্রেই ভারতের ভূমিকা প্রশংসনীয়।

কয়েকদিন আগেই বিল গেটস বলেছিলেন, করোনা মোকাবিলায় যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না আমেরিকা। আমেরিকার ভূমিকা নিয়ে যথেষ্টই ক্ষুব্ধ ছিলেন মাইক্রোসফট কর্তা। তার মধ্যেই এবার তিনি ভারতীয় ফার্মাসিউটিক্যাল কোম্পানি গুলিকে দরাজ সার্টিফিকেট দিলেন। বিল গেটস বলেছেন ভারত শুধু নিজের দেশের জন্যই নয়, সমগ্র বিশ্বের জন্যই করোনার ভ্যাকসিন তৈরি করতে সক্ষম। বিল গেটস মনে করছেন, ভারতে করোনা গবেষণায় কিছু বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্লাজমা থেরাপির ক্ষেত্রেও ভারতের ভূমিকা উল্লেখযোগ্য বলে মন্তব্য করেছেন তিনি।

ভ্যাকসিন তৈরি হলে তা বিশ্ব বাজারে ছড়িয়ে দেওয়ার জন্য ভারত আন্তর্জাতিক সংস্থা এপিডেমিক প্রিপেয়ার্ডনেস ইনোভেশন (সিইপিআই) এর সাথে যৌথ ভাবে কাজ করবে। ভারতের এই প্রয়াসেরও প্রশংসা করেছেন বিল গেটস। তিনি বলেন, “ভারত কেবল নিজেদের কথাই ভাবছে না, সমগ্র বিশ্বে ভ্যাকসিন পৌঁছে দেওয়ার পরিকল্পনা আছে তাদের। এভাবেই সংহতির মাধ্যমে এই ভাইরাস ঠেকানো সম্ভব।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026