নিউজ

সাবধান! পাকিস্তানের এই ফাঁদে পা দেবেন না, তাহলেই সব শেষ

লটারির নামে প্রতারণা করছে পাকিস্তান চক্র। এমনটাই জানাচ্ছেন পুলিশ। সিআইডির তরফ থেকে রাজ্যবাসীকে সতর্ক করা হচ্ছে এই চক্র সম্পর্কে। সিআইডি সেই কারণে চালু করলো নতুন হেল্পলাইন নম্বর। এই নম্বরে ফোন করলেই পাওয়া যাবে পুলিশের সাহায্য। হেল্প লাইন ২৪৪৮৭ বা ০৩৩২৪৪৯০২৫৩ ।

প্রায়ই ফোনে হয়তো মেসেজ বা কল আসে আপনি লাকি ড্র তে মোটা টাকার পুরস্কার জিতেছেন। অনেকেই এই ফোনের ফাঁদে পড়েছেন। কিছু টাকা দিলেই আপনার অ্যাকাউন্টে পুরস্কারের টাকা পাঠিয়ে দেওয়া হবে, এমন ফোন পেলে সেই ফাঁদে পা দেবেন না।

এসব ফোন গুলির নম্বর শুরু হয় ০০৯২ বা +৯২ দিয়ে। এই প্রতারকরা অনেক সময় হোয়াটসঅ্যাপেও কল করে। পুলিশ জানাচ্ছেন এরকম ফাঁদে পা দেবেন না।

সিআইডি সূত্রে জানানো হচ্ছে এরকম এক প্রতারক এর ফাঁদে পা দিয়েছিলেন মেদিনীপুরের এগরার এক বাসিন্দা। অনেক সময় আবার প্রতারকরা মিসড কল দেয়। কল ব্যাক করলেই তারা পুরস্কারের টোপ দেয়।

প্রথমে বলা হয়, ব্যাংক অ্যকাউন্টে কিছু টাকা জমা দিলে পুরস্কারের টাকা পাওয়া যাবে। টাকা পাঠানোর পর কোনো পুরস্কারের টাকা তো দেয়ই না বরং আপনার অ্যাকাউন্টের তথ্য জেনে যা টাকা ছিল সমস্ত তারা হ্যাক করে তুলে নেয়। পুলিশি তদন্ত করে জানা গেছে এই চক্র রয়েছে পাকিস্তানে। এই চক্র গুলিকে নিয়ন্ত্রণ করছে পাকিস্তানের আইএসআই।

সিআইডি তরফ থেকে জানানো হচ্ছে যদি কারোর কাছে এরকম ফোন আসে, তাহলে প্রতারণায় পা না দিয়ে হেল্পলাইন নম্বরে ফোন করুন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026