নিউজ

দেশ জুড়ে পালিত হচ্ছে প্রজাতন্ত্র দিবস, শহীদ জওয়ান সন্তোষ বাবুকে মরণোত্তর মহাবীর চক্র সম্মান

নয়াদিল্লি: আজ, মঙ্গলবার (Tuesday) দেশ জুড়ে পালিত হচ্ছে ৭২তম প্রজাতন্ত্র দিবস (Republic Day)। সকাল ৯টা ৫০ মিনিট থেকে রাজধানীর রাজপথে ভারতীয় সেনাবাহিনীর (Indian Army) কুচকাওয়াজ শুরু হয়েছে। এরপরে রয়েছে একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান। যেখানে স্কুলের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণ করতে দেখা যাবে। রয়েছে কিছু সাংস্কৃতিক ট্যাবলো। এমনকি এবারের প্রজাতন্ত্র দিবসে ১২২ সদস্যের বাংলাদেশ (Bangladesh) সেনা কুচকাওয়াজে অংশ গ্রহণ করেছে। সব মিলিয়ে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে রাজধানী দিল্লিকে (Delhi)। তবে এর মধ্যেও এক অনন্য রূপ লুকিয়ে রয়েছে। গানওয়ান সীমান্তে দেশমাতৃকাকে রক্ষা করতে গিয়ে প্রাণ দিয়েছিলেন জওয়ান সন্তোষ বাবু (Santosh Babu)। সেই প্রাণ বিসর্জনকে স্মরণ করে আজকের প্রজাতন্ত্র দিবসে মরণোত্তর মহাবীর চক্রে ভূষিত করা হবে এই শহীদ জওয়ানকে। তবে শুধু তিনি একাই নন, আরো ১৯ জন ভারতীয় সেনাকে এই একই সম্মানে সম্মানিত করা হবে।

চিনের হাত থেকে দেশকে রক্ষা করতে গিয়ে যেসব জওয়ানরা শহীদ হয়েছেন, তাঁদেরকে পরমবীর চক্র, মহাবীর চক্র ও বীর চক্র সম্মানে ভূষিত করা হবে। করোনা পরিস্থিতির সময়ে যখন লকডাউন প্রক্রিয়া প্রথম পর্যায়ে উঠেছিল, সেই সময়ে লাদাখের গানওয়ান সীমান্ত রক্তাক্ত হয়েছিল। চিনা অনুপ্রবেশকারীদের সীমান্তে ঢোকা থেকে আটকাতে গিয়ে শহীদ হয়েছিলেন কয়েকজন জওয়ান। আর তাই আজকে প্রজাতন্ত্র দিবসে তাঁদের স্মরণ করে এই মরণোত্তর পুরস্কার উৎসর্গ করা হবে।

লাল ফৌজের মোকাবিলা করতে গিয়ে যে সকল জওয়ানরা শহীদ হয়েছেন, তাঁদের শ্রদ্ধা জানাতে ইতিমধ্যেই লাদাখের পোস্ট ১২০-তে ‘গ্যালেন্ট অফ গানওয়ান’ নামে সৌধ বানিয়েছে ভারতীয় সেনা। আর এবার কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রকের তরফ থেকে এ হেন উদ্যোগ নেওয়া হয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026