নিউজ

ভারতীয় সেনারাই সীমান্ত পেরিয়ে গুলি চালিয়েছে, দাবি চিনের

ভারত : প্যাংগং লেকে গুলি চালানো নিয়ে ভারত চিন সীমান্তের বিবাদ ক্রমশ ঊর্ধ্বমুখীই হচ্ছে। প্রসঙ্গত সোমবার ভোররাতে লাদাখের প্রকৃত সীমান্ত রেখায় গুলি চালিয়েছে ভারতীয় সেনা। জানা গিয়েছে, পেট্রোলিং করার সময় চিনা সেনারা লাদাখের প্যাংগং লেকের দক্ষিণ প্রান্তে অনুপ্রবেশ করার চেষ্টা করে।

ভারতীয় সেনা সতর্ক করলেও সেই সর্তকতাতে আমল দেয়নি লাল ফৌজ বাহিনী।ফলে বাতাসে লক্ষ্য করে গুলি চালায় ভারতীয় সেনা। আর এই ঘটনাকেই কেন্দ্র করে চিন আরো একবার ভারতকে নিশানা করে নানা কথা শুনিয়ে যাচ্ছে। অন্যদিকে আবার তাদের মন্তব্যেও মাথা না ঘামিয়ে ১৫ জুন গালওয়ানে দুই দেশের সেনার সংঘর্ষে ২০ ভারতীয় সেনা শহিদ হন এই বিষয়কে মাথায় রেখে নতুন করে প্রস্তুতি নিচ্ছে ভারত।

কিন্তু পিএলএ-এর ওয়েস্টার্ন থিয়েটার কমান্ডের মুখপাত্র কর্নেল ঝাং শুইলি বলেছেন, “এটি মারাত্মক একটি সামরিক উস্কানিমূলক ঘটনা। যা হয়েছে তা খুব খারাপ। আমরা ভারতীয় সেনাদের অবিলম্বে বিপজ্জনক পদক্ষেপ বন্ধ করার জন্য অনুরোধ করছি এবং অনুরূপ ঘটনা যাতে আবার না ঘটে তা নিশ্চিত করতে গুলি চালানো কর্মীদের বিরুদ্ধে কঠোর তদন্ত ও শাস্তি প্রদান করার দাবি রাখছি”।

এই গোটা বিষয় নিয়ে এদিন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংকে এই ঘটনার বিস্তারিত রূপ দিয়েছেন সেনা প্রধান এমএম নারাভানে। তিনি জানিয়েছেন, সোমবার রাতে লাদাখে প্যাংগং লেকের দক্ষিণ দিক দিয়ে ভারতীয় সীমানায় ঢোকার চেষ্টা করে চিনা বাহিনী। এমনকি ভারতীয় সেনা তাদের তাড়া করে বেরও করে দেয়। পরে এলএসি পার করে ঢোকার সময় কয়েক রাউন্ড গুলিও চালায় পিএলএ। কিন্তু এতোকিছুর পরেও দুপক্ষের বিবাদের কারণে রাশ টানা যাচ্ছেনা কোনোমতেই।

Anirban Kundu

Recent Posts

শেষ ওভারে ধাক্কা! জয়ের মুখ থেকে হার ছিনিয়ে নিল লখনউ, কেকেআরের টানা তৃতীয় পরাজয়

ইডেন গার্ডেন্সে আরেকটি রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকল ক্রিকেটপ্রেমীরা। কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস…

April 10, 2026

মাসে ৩০০০ টাকা ভাতা! মহিলাদের জন্য বড় চমক, ভোটের আগে মাস্টারস্ট্রোক বিজেপির?

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি তাদের ‘সঙ্কল্প পত্র’ প্রকাশ করেছে, যা নিয়ে…

April 10, 2026

কিছুক্ষণেই শিলাবৃষ্টির প্রকোপ, দক্ষিণবঙ্গের ৫ জেলায় ঝড়ের ইঙ্গিত! বাড়বে গরমও

দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আচমকাই বদল। শুক্রবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ থাকলেও বাতাসে রয়েছে অস্বস্তিকর গুমোট…

April 10, 2026

শ্যামপুরে মনোনয়ন জমা হিরণের, প্রথম স্ত্রীর বিস্ফোরক খোঁচা! চর্চায় ব্যক্তিগত বিতর্ক

শ্যামপুর কেন্দ্রে মনোনয়ন পেশ করতেই ফের বিতর্কে জড়ালেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। এবার সরাসরি তাঁর…

April 10, 2026

ঘোষণা হয়েছিল, টাকা কোথায়? ৪% DA না পেয়ে ক্ষোভে ফুঁসছে শিক্ষক সমাজ, ভোটে বড় প্রভাবের আশঙ্কা!

বকেয়া মিটলেও মিলল না প্রতিশ্রুত মহার্ঘ্য ভাতা। রাজ্য সরকারের বাজেটে ঘোষিত ৪ শতাংশ ডিএ এখনও…

April 10, 2026

সাইকেলের থেকেও কম দামে বাইক! Honda Shine 100 নিয়ে মধ্যবিত্তের মধ্যে চরম উত্তেজনা

সাইকেলের থেকেও কম দামে বাইক! শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনই অফার নিয়ে বাজারে ঝড় তুলেছে…

April 10, 2026