বিধানসভা নির্বাচনের আগে নাগরিকত্ব নিয়ে ফের তীব্র আলোচনায় দেশ। ভুয়ো ভোটার বাদ দেওয়ার প্রক্রিয়ায় যেমন জোরদার অভিযান চলছে, তেমনই প্রশ্ন উঠছে— ভারতের বৈধ নাগরিক কারা এবং কীভাবে তা প্রমাণ হবে? নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে, ভোটার কার্ড বা আধার কার্ড কোনোটিই নাগরিকত্বের প্রমাণ হিসেবে ধরা হবে না।
সরকারি সূত্রে জানা গিয়েছে, জন্ম সনদ (Birth Certificate) এবং পাসপোর্টই হল ভারতের বৈধ নাগরিকত্বের প্রমাণ। কিন্তু বাস্তব পরিস্থিতি হল— দেশের একটি বড় অংশের মানুষের কাছেই এই দুটি নথি নেই। এই অবস্থায় কি তাঁরা বৈধ নাগরিক নন? এই ধোঁয়াশাই এখন জনমনে বিভ্রান্তি বাড়াচ্ছে।
রাজনৈতিক মহলে জোর গুঞ্জন— কেন্দ্রীয় সরকার এবার দেশে ‘স্মার্ট সিটিজেনশিপ কার্ড’ চালুর দিকে এগোচ্ছে। সূত্রের খবর, জাতীয় নাগরিক নিবন্ধন (NRC) এবং জনগণনার প্রক্রিয়া শেষ হওয়ার পরই এই কার্ড ইস্যু হতে পারে। এই কার্ড শুধুমাত্র বৈধ ভারতীয় নাগরিকদের দেওয়া হবে।
আগেও এ ধরনের কার্ড চালুর আলোচনা হয়েছিল। কিন্তু এবার বিষয়টি সংসদে আনুষ্ঠানিকভাবে উঠেছে। তৃণমূল সাংসদ মালা রায় সংসদে নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুললে, স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়— সংশোধিত নাগরিকত্ব আইন অনুযায়ী, প্রত্যেক নাগরিককে নথিভুক্ত করার এবং সবার জন্য বাধ্যতামূলক সিটিজেনশিপ কার্ড দেওয়ার অধিকার কেন্দ্রের রয়েছে। অর্থাৎ, ন্যাশনাল সিটিজেনশিপ কার্ড চালু করা নিয়ে সরকারের ভাবনা কার্যত নিশ্চিত।
আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগেই এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে রাজনৈতিক প্রেক্ষাপটে এর প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বৈধ নাগরিকত্ব প্রমাণে নতুন কার্ড চালুর উদ্যোগ ভোটার তালিকা পরিষ্কার করা এবং বেআইনি ভোট প্রতিরোধে সহায়ক হতে পারে। তবে প্রক্রিয়া ও নীতিমালা নিয়ে সরকারি চূড়ান্ত ঘোষণার অপেক্ষা চলছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…