ভারতে যে হারে করোনা সংক্রমণ বাড়ছে, খুব দ্রুতই আমেরিকার পরে স্থান পেতে চলেছে ভারত। সোমবার দেশে করোনা আক্রান্তের সংখ্যা আড়াই লক্ষ ছাড়িয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী দেশে মোট মৃত্যু হয়েছে ৭ হাজার ১৩৫ জন। মৃতের সংখ্যাও বাড়ছে। তবে সুস্থতার সংখ্যাও বাড়ছে। মোট আক্রান্তের প্রায় ৫০% সুস্থ হয়েছেন। দেশে মোট সুস্থ হয়েছে ১ লক্ষ ২৪ হাজার ৯৪ জন। আর করোনা সক্রিয় কেস রয়েছে ১ লক্ষ ২৫ হাজার ৩৮১ জন।
দেশের মধ্যে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। সেখানে মোট আক্রান্ত ৮৫ হাজার ৯৭৫ জন। যার মধ্যে সুস্থ হয়েছে ৩৯ হাজার ৩১৪ জন। আর সক্রিয় আক্রান্তের সংখ্যা ৪৩ হাজার ৬০১ জন। মৃত্য হয়েছে ৩ হাজার ৬০ জন। এরপরেই দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি। মোট আক্রান্তের সংখ্যা ১৬ হাজার ২২৯ জন।
এদিকে আজ থেকেই পঞ্চম দফার লকডাউনে আনলক ১ চালু হচ্ছে। আজ থেকে ধর্মীয় স্থান, শপিং মল ও রেস্তোরাঁ খোলা হচ্ছে। তবে সব ক্ষেত্রেই বিধিনিষেধ মানতে হবে। এক্ষেত্রে কেন্দ্রীয় সরকার প্রত্যেক ক্ষেত্রে জন্য আলাদা গাইডলাইন তৈরী করে দিয়েছে। সামাজিক দূরত্বতা বজায় রাখতে হবে। কোনোরকম জমায়েত করা যাবে না। আর মাস্ক ও গ্লাভস পড়া বাধ্যতামূলক করা হয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…