ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৫৯ হাজার ৬৬২ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৩২০ জন। দ্রুত হারে বাড়ছে আক্রান্তের সংখ্যা। তার সাথেই পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। গত একদিনে মৃত্যু হয়েছে ৯৫ জনের। দেশে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১ হাজার ৯৮১ জনের। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী গত বেশ কয়েকদিন ধরে ভারতে প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা ৩ হাজার পার করছে।
তবে সুস্থ হয়েছেন মোট ১৭ হাজার ৮৪৭ জন। মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ২০ হাজারের দোরগোড়ায়। মহারাষ্ট্রে দেশের মধ্যে সর্বাধিক আক্রান্তের সংখ্যা। মোট ১৯ হাজার ৬৩ জন মহারাষ্ট্রে আক্রান্ত হয়েছে। প্রত্যেক রাজ্যেই বাড়ছে আক্রান্তের সংখ্যা। ত্রিপুরাতে আক্রান্তের সংখ্যা আবার বেড়ে ১১৮-তে দাঁড়িয়েছে। বাংলায় আক্রান্তের সংখ্যা ১ হাজার ৬৭৮ জন। মোট মৃত্যু হয়েছে ১৬০ জনের। আর সুস্থ হয়েছেন ৩৬৪ জন।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী লব আগারওয়াল জানিয়েছেন, ভারতে করোনা আক্রান্তের সংখ্যা সর্বাধিক হতে পারে জুন ও জুলাই মাসে যদি নিয়মকানুন ঠিক মতো পালন করা হয়। এছাড়া এইমস ডিরেক্টর ড. রণদীপ গুলেরিয়াও সেই একই কথা জানিয়েছেন। ভারতে আগামী ১৭ মে পর্যন্ত লকডাউন চলবে। তবে এবারের লকডাউনে বেশ কিছু ক্ষেত্রে ছাড় দিয়েছে কেন্দ্রীয় সরকার।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…