দেশের প্রথম বুলেট ট্রেনকে (India’s First Bullet Train) ঘিরে বহুদিন ধরেই উৎসাহ তুঙ্গে। কবে এই অত্যাধুনিক ট্রেন ভারতীয় রেলের ট্র্যাকে ছুটবে, সেই অপেক্ষাতেই রয়েছেন দেশবাসী। এরই মধ্যে সামনে এল বুলেট ট্রেনের প্রথম ঝলক। রেল মন্ত্রকের তরফে প্রকাশ করা হয়েছে ট্রেনটির ফার্স্ট লুক। ইতিমধ্যেই রেল মন্ত্রকের গেট নম্বর ৪-এ বসানো হয়েছে হাই স্পিড ট্রেন সেটের বিশেষ ছবি, যেখানে ট্রেনের ডিজাইন ও রঙ নজর কেড়েছে সকলের।
২০১৭ সালের সেপ্টেম্বর মাসে মুম্বই থেকে আহমেদাবাদ পর্যন্ত প্রায় ৫০৮ কিলোমিটার দীর্ঘ রুটে বুলেট ট্রেন চালুর প্রকল্প ঘোষণা করা হয়েছিল। শুরুতে রেলের তরফে জানানো হয়েছিল, ২০২৩ সালের মধ্যেই এই প্রকল্পের কাজ সম্পূর্ণ হবে। তবে বিভিন্ন কারণে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করা সম্ভব হয়নি।
রেল সূত্রে জানা গিয়েছে, জমি অধিগ্রহণে জটিলতা এবং কোভিড পরিস্থিতির কারণে প্রায় দু’বছর কাজ বন্ধ থাকায় প্রকল্পের গতি অনেকটাই কমে যায়। ফলে সময়সীমা বাড়াতে বাধ্য হয় রেল কর্তৃপক্ষ। পাশাপাশি, প্রকল্পের খরচও বেড়ে ১.৬ লক্ষ কোটি টাকার বেশি হতে পারে বলে অনুমান করা হচ্ছে।
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব চলতি বছরের শুরুতেই জানিয়েছিলেন, সবকিছু ঠিকঠাক এগোলে ২০২৭ সালের ১৫ আগস্ট থেকেই দেশের প্রথম বুলেট ট্রেন পরিষেবা শুরু হতে পারে। সেই লক্ষ্য নিয়েই দ্রুত গতিতে চলছে নির্মাণকাজ।
বর্তমানে মুম্বই-আহমেদাবাদ বুলেট ট্রেন প্রকল্পে টানেল নির্মাণের কাজ চলছে জোরকদমে। বিশালাকার টিবিএম (Tunnel Boring Machine) মেশিন ব্যবহার করে সুরঙ্গ কাটা হচ্ছে। রেল সূত্রে খবর, প্রতিটি টিবিএম মেশিনের ওজন প্রায় ৩,০০০ টন। এই অত্যাধুনিক মেশিনগুলির সাহায্যেই দীর্ঘ পথ জুড়ে তৈরি হচ্ছে বুলেট ট্রেনের টানেল।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…